ছবি: সংগৃহীত
জাতীয়

প্রধান উপদেষ্টার কাছে যা চাইলেন সাবিনারা

নিজস্ব প্রতিবেদক

নারীরা চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরার পর সুযোগ সুবিধা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। যদিও এসব নিয়ে নানা সময়ই উঠেছে নানা অভিযোগ। এবারও নতুন করে আরও আলোচনা হচ্ছে। আজ শনিবার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

মেয়েরা চ্যাম্পিয়ন হওয়ার দিনই তাদের অভিনন্দন বার্তা পাঠিয়েছিলেন ড. মুহাম্মদ ইউনূস। দেশে ফিরলে মেয়েদের সঙ্গে দেখা করার বার্তাও দিয়েছেন সেদিন। অবশেষে আজ বাংলাদেশ দলের ২৩ ফুটবলার ও ম্যানেজারের সঙ্গে দেখা করে কথা বলেন প্রধান উপদেষ্টা। চ্যাম্পিয়ন হওয়া পুরো দলকে সংবর্ধনা দেন তিনি।

আলোচনায় দলের উইঙ্গার কৃষ্ণা রানী সরকার প্রধান উপদেষ্টাকে জানান, ঢাকায় তাদের আবাসন সমস্যা রয়েছে। মিডফিল্ডার মানিকা চাকমা খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে ফুটবলার হওয়ার জন্য যে সমস্যার সম্মুখীন হতে হয় তা খোলামেলা আলোচনা করেন। আরেক মিডফিল্ডার দিনাজপুরের রণশংকাইল গ্রামের দুর্বল অবকাঠামোর বর্ণনা দেন।

উইঙ্গার কৃষ্ণা প্রধান ড. ইউনূসকে অনুরোধ করেন, এশিয়ার বাইরে তাদের জন্য একটি প্রীতি ম্যাচের ব্যবস্থা করতে, বিশেষ করে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ী বার্সেলোনার বিরুদ্ধে। প্রধান উপদেষ্টা প্রতিটি খেলোয়াড়ের ব্যক্তিগত আশা এবং আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং দাবিগুলি আলাদা কাগজে লিখে রাখতে বলেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘আপনি যা খুশি লিখতে দ্বিধা করবেন না। আমরা আপনার দাবি পূরণ করার চেষ্টা করব। এখন যদি কিছু সুরাহা করা যায় তবে আমরা এখনই তা করব।’

গত বৃহস্পতিবার সাফ চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় শিরোপা জিতে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় তাদের। বিকেলে সেই বাসে শোভাযাত্রা শেষে সন্ধ্যায় বাফুফে ভবনে পৌঁছেন তারা। এরপর থেকেই নানা মানুষের ভালোবাসায় সিক্ত হন মেয়েরা।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা