জাতীয়

রাজধানীতে ট্রেন দুর্ঘটনায় নিহত ৩ জন 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় চলন্ত ট্রেন থেকে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ ছাড়া বিমানবন্দর এলাকায় ট্রেনের ধাক্কায় আরেকজন নিহত হয়েছেন। তবে তাদের কারও নাম পরিচয় জানা যায়নি।

বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ক্যান্টনমেন্ট স্টাফ রোড রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সকাল সাড়ে ৯টার দিকে মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এসআই) সুনীল চন্দ্র সূত্রধর জানান, ভোরে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেসে নামে চলন্ত ট্রেন থেকে পড়ে যান দুই যুবক। এতে ঘটনাস্থলেই মারা যান তারা। তবে তারা ট্রেনের ছাদ থেকে পড়ে গেছেন নাকি ট্রেনের দরজা থেকে পড়ে গেছেন তা জানা যায়নি।

তিনি জানান, সিআইডির ক্রাইম সিন তাদের ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাদের পরনে ছিল কালো রঙের হাফ হাতা গেঞ্জি ও কালো জিন্স প্যান্ট। তাদের দুজনেরই বয়স আনুমানিক ২০ বছর।

এদিকে বিকেল ৪টার দিকে বিমানবন্দর রেলস্টেশনে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবক। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া স্টেশনের অস্থায়ী পরিচ্ছন্নতাকর্মী মো. সোহেল জানান, বিকেলে কমলাপুর থেকে ছেড়ে যাওয়া জামালপুরগামী কমিউটার ট্রেনের ধাক্কায় এই ঘটনা ঘটে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা