সংগৃহিত
জাতীয়
ময়মনসিংহ সিটি কর্পোরেশন

বড় ব্যবধানে বিজয়ের পথে টিটু

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) নির্বাচনে বিজয়ের পথে এগোচ্ছেন ঘড়ি প্রতীকের প্রার্থী ও সাবেক মেয়র ইকরামুল হক টিটু। ভোটগণনা শেষে নগরীর অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে একে একে কেন্দ্রের ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। এতে দেখা গেছে, বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে আছেন টিটু। তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি কোনো প্রার্থী।

১২৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৩৮টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। এ ফলাফলে ঘড়ি প্রতীকে ইকরামুল হক টিটু পেয়েছেন ৩২ হাজার ৮০৮ ভোট। এছাড়া হাতি প্রতীকের প্রার্থী সাদেকুল হক খান মিল্কী টজু পেয়েছেন ৮ হাজার ৭৯২ ও ঘোড়া প্রতীকের প্রার্থী এহতেশামুল আলম পেয়েছেন পেয়েছেন ২ হাজার ৭৪৬ ভোট।

এদিকে কেন্দ্রে কেন্দ্রে ফলাফল নিয়ে বিভিন্ন এলাকায় বিজয় মিছিল নিয়ে বের হচ্ছেন মেয়র হতে যাওয়া ইকরামুল ইক টিটুর কর্মী ও সমর্থকরা।

দেলোয়ার হোসেন নামে এক কর্মী বলেন, বিশাল ব্যবধানে জয়ী হচ্ছেন ইকরামুল হক টিটু। কোনো প্রার্থীই তার ভোটের ধারের কাছেও নেই। মেয়র পদে টিটুর জনপ্রিয়তার আবারও প্রমাণ দিয়েছেন ভোটাররা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা