সংগৃহিত
জাতীয়

প্রার্থী আচরণবিধি ভঙ্গ করলেই ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: কোনো স্বতন্ত্র, হেভিওয়েট বা লাইটওয়েট প্রার্থী বুঝি না জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা বলেছেন, আমরা প্রার্থীকে প্রার্থী হিসেবে বুঝি। সব প্রার্থী আমাদের কাছে সমান। সেভাবেই নির্দেশনা দিয়েছি। যে প্রার্থী আচরণবিধি ভঙ্গ করবেন তার বিরুদ্ধেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা, প্রিজাইডিং কর্মকর্তা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি রাশেদা সুলতানা বলেন, আচরণবিধি যাতে ঠিক থাকে সেজন্য ভোটের মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা রয়েছেন, তারা মোবাইল কোর্ট পরিচালনা করছেন। ৩০০ আসনে তিন’শ জন নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রয়েছেন তারা অভিযোগ পেলে তদন্ত ও খতিয়ে দেখছেন। তারা কমিশনে কোনো কিছু পাঠালে কমিশন ব্যবস্থাও নিচ্ছে।

তিনি বলেন, যার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অভিযোগ যেমন ব্যবস্থাও তেমন গ্রহণ করা হচ্ছে।

রাশেদা সুলতানা বলেন, আমরা সবার সঙ্গে সমন্বয়ের সম্পর্ক উন্নত করেছি। সম্পর্ক আরো দৃঢ় ও মজবুত হয় সে ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর। প্রতিটি স্তরে স্তরে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত আছে। কোথাও কোনো অস্থিতিশীল অবস্থা এবং ভোটের পরিবেশ নষ্ট হওয়ার সুযোগ নেই। আমরা সচেষ্ট আছি, আরো সচেষ্ট থাকবো। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন সে পরিবেশ তৈরিতে আমরা ব্যস্ত আছি।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান, উপ-মহাপুলিশ পরিদর্শক মো. আব্দুল বাতেন, লালমনিরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। পরে ইসি রাশেদা সুলতানা লালমনিরহাট জেলা নির্বাচন অফিস প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা