সংগৃহীত
জাতীয়

সুষ্ঠু নির্বাচনের পদক্ষেপ নেয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)।

তিনি বলেন, 'নির্বাচন সুষ্ঠু করার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়েছে কমিশন। ভোটার তালিকা ও ভোটকেন্দ্র প্রস্তুত, নির্বাচনী সরঞ্জাম ঠিক করা হয়েছে। এমনকি রির্টানিং কর্মকর্তাদের প্রশিক্ষণও হয়ে গেছে। বিভিন্ন জেলায় যারা রির্টানিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন ও আইনশৃঙ্খলা রক্ষকারীবাহিনী রয়েছে তাদের সাথে মতবিনিমিয় হচ্ছে। সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচন করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।'

মঙ্গলবার মাদারীপুর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে রির্টানিং কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর সদস্যদের সাথে মতবিনিমিয় শেষে সাংবাদিকদের তিনি বলেন, আচরনবিধিমালা প্রতিপালনে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে। পূর্বের জাতীয় নির্বাচনে যেহেতু সেনাবাহিনী মোতায়েত ছিল, সেহেতু এবারের সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সম্ভবনা রয়েছে। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে, সেইভাবে প্রস্তুতি নিচ্ছে কমিশন।

নির্বাচনে বিদেশী কোন কোন দেশ থেকে কারা পর্যবেক্ষক হিসেবে আসবে, তাদের তালিকা নির্বাচন কমিশন হাতে পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিদেশীরা নির্বাচন দেখতে আসবে না, এমন কথা কেউ এখনো বলেনি।

বিএনপি যদি নির্বাচনে না আসে সেক্ষেত্রে বর্হিঃবিশে^র কোন চাপ নেই উল্লেখ করে তিনি বলেন, নির্বাচনে কোন দল অংশগ্রহণ করবে, সেটা দলের সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অন্যএকজনকে চাপিয়ে দিতে পারে না। বাস্তবতার ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতার আলোকে বলা যায়, একটি নির্বাচনে সব ধরনের রাজনৈতিক দল অংশ নেয় না। নির্বাচনে অংশ নিতে বিএনপিকে আহবান করা হচ্ছে। এখনো বলা হচ্ছে। শুধু বিএনপিকে একাই নয়, ৪৪টি রাজনৈতিক দলকে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আহবান জানিয়েছে কমিশন।

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মারুফুর রশিদ খান, পুলিশ সুপার মো. মাসুদ আলম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. নজরুল ইসলাম, বিজিবি’র মেজর আবরার, র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার মুহতাসিম রসুলসহ ৫টি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি রির্টানিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা