জাতীয়

আসিয়ান সম্মেলন: যোগ দিতে রাষ্ট্রপতির ইন্দোনেশিয়া যাত্রা

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন আজ (সোমবার ৪ সেপ্টেম্বর) সকালে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি আগামী ৫ থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ৪৩তম ‘আসিয়ান শীর্ষ সম্মেলন’ এবং ১৮তম ‘পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে’ যোগ দিতে জাকার্তা যাচ্ছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের একটি বাণিজ্যিক ফ্লাইট (বিজি-৫৮৪) রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী ড. রেবেকা সুলতানা এবং অন্যান্য সফরসঙ্গীদের নিয়ে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানগণ, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরে তাঁকে বিদায় জানান।

বিমানটি সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে ১ঘন্টা ৫০ মিনিট যাত্রা বিরতির পর (স্থানীয় সময়) ১৭:৩০ টায় জাকার্তার সূকর্নো-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে যাত্রার পর বিমানটি তিন ঘন্টা ১৫ মিনিট পর সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

পরে, চাঙ্গি বিমানবন্দরে এক ঘণ্টা ৫০ মিনিট যাত্রাবিরতির পর বাংলাদেশ বিমান এয়ারলাইন্স লিমিটেডের বিমান (বিজি ১৯১০) ভিভিআইপি ফ্লাইট হিসেবে ঘোষিত ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উদ্দেশে যাত্রা করবে এবং সেখানে (স্থানীয় সময়)১৭:৩০ টায় পৌঁছাবে।

বঙ্গভবনের মুখপাত্র বলেছেন, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট এবং ২০২৩ সালের জন্য আসিয়ানের সভাপতি জোকো উইদোদোর আমন্ত্রণে রাষ্ট্রপতি জাকার্তা কনভেনশন সেন্টারে (জেসিসি) আসিয়ান (অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস) শীর্ষ সম্মেলন এবং পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

‘আসিয়ান প্রেক্ষিত: প্রবৃদ্ধির কেন্দ্রবিন্দু’ এই প্রতিপাদ্য ও একগুচ্ছ এজেন্ডা নিয়ে তিনদিনব্যাপী আসিয়ান শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আসিয়ান শীর্ষ সম্মেলনের পাশাপাশি তিনি ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় ‘ইস্ট এশিয়া শীর্ষ সম্মেলন’-এ ও যোগ দেবেন।

রাষ্ট্রপতি সেখানে ‘গেস্ট অব চেয়ার’ হিসেবে ‘আইওআরএর দৃষ্টিকোণ থেকে প্রবৃদ্ধির কেন্দ্র বিন্দুর সমর্থনে আঞ্চলিক স্থাপত্যকে শক্তিশালী করার বিষয়ে সমাপনী ভাষণ দেবেন।’ এছাড়াও তিনি ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো এবং থাইল্যান্ড, মালয়েশিয়া এবং পূর্ব-তিমুর রাষ্ট্রীয় নেতাদের সাথে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রপতি ৬ সেপ্টেম্বর হুতান কোটা গেলোরা বুং কার্নোতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের দেয়া নৈশভোজে যোগ দেবেন।

ইন্দোনেশিয়া সফর শেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী স্বাস্থ্য পরীক্ষার জন্য আগামী ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর যাবেন। রাষ্ট্রপতি আগামী ১৬ সেপ্টেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা