জাতীয়

গণঅভ্যুত্থানের পর পুলিশকে কাজে ফেরানো এক বছরে বড় সফলতা : আইজিপি

নিজস্ব প্রতিবেদক

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হতাশাগ্রস্ত পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে আনাকে গত এক বছরে বাংলাদেশ পুলিশের বড় ধরনের সফলতা মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার এক বছরে পুলিশ বাহিনীর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সম্প্রতি তিনি বলেন, ‘গত এক বছরে পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে নিয়ে আসাটাই বাংলাদেশ পুলিশের বিরাট সাফল্য।’

পুলিশ প্রধান বলেন, ‘গত বছরের ৬ আগস্ট পুলিশ সদস্যদের পরিস্থিতি এবং বর্তমানে পুলিশের অবস্থান সম্পর্কে চিন্তা করে দেখুন। তাঁরা থানায় ফিরে কাজ শুরু করেছে এবং এটি বড় ধরনের সাফল্য।’

সারা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কতটা সন্তুষ্ট—এই প্রশ্নের উত্তরে আইজিপি জানান, তিনি পুরোপুরি সন্তুষ্ট নন। তিনি বলেন, ‘আমি শতভাগ সন্তুষ্ট নই। আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতির এখনও সুযোগ রয়েছে।’

আইজিপি বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনে এখন প্রস্তুতি চলছে। আমাদের প্রধান উদ্দেশ্য, আগামী নির্বাচন। আমরা সে ব্যাপারেই প্রস্তুত হচ্ছি।’

গত বছর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি লুট হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ গত বছরের ৫ আগস্টের পরপরই অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করে। এ অভিযান এখনও অব্যাহত রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা