জাতীয়

দেশ ছাড়লেন শেখ হাসিনার চাচা শেখ কবির

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা শেখ কবির হোসেন দেশ ছেড়েছেন। রবিবার (৮ জুন) সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে দেশ ছাড়েন তিনি।

বিমানবন্দর ইমিগ্রেশন শাখা এ তথ‌্য নিশ্চিত করেছে। এছাড়া পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি (ইমিগ্রেশন) মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তবে শেখ কবিরের বিদেশযাত্রায় কোনো নিষেধাজ্ঞা ছিল কি না এ ব্যাপারে কোনো মন্তব্য করেননি তিনি।

৮২ বছর বয়সী শেখ কবির হোসেন শারীরিকভাবে অক্ষম, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। এরপরও শেখ হাসিনার আনুকূল্যে ও ক্ষমতার প্রভাবে গুরুত্বপূর্ণ ২৩ প্রতিষ্ঠান ও সংস্থার শীর্ষপদে ছিলেন তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেশির ভাগ প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করেন তিনি।

শেখ কবির হোসেন শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই। তিনি গোপালগঞ্জ জেলা সমিতির সভাপতি ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

কুষ্টিয়ায় অস্ত্রসহ দুই ব্যক্তি আটক

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া ইউনিয়নের মাঝপ...

অনলাইনে চাকরির ফাঁদ, বাড়ছে মানবপাচার

তথ্যপ্রযুক্তির দ্রুত বিস্তারের সঙ্গে সঙ্গে মানবপাচার চক্রও তাদের কৌশল পাল্টেছ...

বাগেরহাটে  ১১টি চোরাই গরু উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে চোরাই ১১টি গরু উদ্ধার কর...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

লোহিত সাগরেও টোল বসাতে চায় হুথি গোষ্ঠী

লোহিত সাগরের দক্ষিণাংশ দিয়ে যাতায়াতকারী বা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা