জাতীয়

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি হামিদ

নিজস্ব প্রতিবেদক

ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়েছেন পতিত আওয়ামী লীগ সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৭ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে জানা গেছে।

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন তিনি।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

এর আগে রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়েন তিনি।

আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়।

আবদুল হামিদ প্রথম মেয়াদে ২০১৩ সালের ২৪ এপ্রিল এবং দ্বিতীয় মেয়াদে ২১তম রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন ২০১৮ সালের ৭ ফেব্রুয়ারি।

১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ডেপুটি স্পিকার দায়িত্ব পালন করেন আবদুল হামিদ। নবম জাতীয় সংসদের স্পিকার হিসাবে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ের বিক্ষোভ

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হ...

ফেসবুকে মালয়েশিয়ার স/ন্ত্রা/সী গোষ্ঠীর কার্যকলাপ প্রচারের দায়ে ১  বাংলাদেশির ১০ বছরের কারাদণ্ড।

মো:নুরুল ইসলাম সুজন, মালয়েশিয়া: কুয়ালালামপুর হাইকোর্টে শুক্রবার (১২ ডিসেম্বর...

চট্টগ্রাম প্রেস ক্লাবের আগের ব্যবস্থাপনা কমিটির বিবৃতি

চট্টগ্রাম প্রেসক্লাবের সকল সদস্য এবং সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য নির্বাচিত ব্...

রাবিপ্রবিতে উচ্চশিক্ষার উন্নয়নে চ্যালেঞ্জ ও সম্ভাবনা" বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

সেন্টার ফর গভর্ন্যান্স এন্ড ডেভেলপমেন্ট -সিজিডি'র উদ্যোগে রাঙ্গামাটি বিজ্...

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে ও দোষীদের বিচার চেয়ে ইবিতে বিক্ষোভ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী...

গুলিবিদ্ধ হাদি: হামলাকারীদের শনাক্তে ২৪ ঘণ্টা বেঁধে দিল ইনকিলাব মঞ্চ

শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন ইনকিলা...

"চট্টগ্রামের দখলকৃত সব খেলার মাঠ উন্মুক্ত করা হবে" — মেয়র শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন ঘোষণা দিয়েছেন যে নগরের দখলক...

হাদির ওপর হামলার প্রতিবাদে চট্টগ্রামের নানা সংগঠনের বিক্ষোভ

চট্টগ্রামের ২ নম্বর গেট সংলগ্ন বিপ্লব উদ্যানে শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায়...

চট্টগ্রামে নির্বাচনী মাঠে নামছে ৪২ জন ম্যাজিস্ট্রেট

ত্রয়োদশ সংসদ নির্বাচনের সময়ে নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে চট্টগ্...

ঢাকায় হাদীকে গুলি, প্রতিবাদে চবি ছাত্রদলের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা