সংগৃহীত
জাতীয়

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের দোয়া মাহফিল ও ইফতার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের আয়োজনে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ মার্চ) রাজধানীর মিরপুর ১০-এ আমন্ত্রণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি আজিজুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ, বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতির মহাসচিব মো. রফিকুল ইসলাম রঞ্জু, দৈনিক সোনালী খবর পত্রিকার প্রকাশক সম্পাদক মো. মনিরুজ্জামান, দৈনিক মাতৃ জগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান, বিশিষ্ট ব্যবসায়ী কবি ইউনুস, মিরপুর সম্মিলিত সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ইমন হোসেন ও রনি প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্যে সংগঠনের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামান মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের স্মরণ ও তাদের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বলেন, রমজানের এ মহিমান্বিত দিনে আল্লাহ শহীদদের আত্মার শান্তি করুন ও বেহেশত নসীব করুন। তাদের পরিবার পরিজনদের সুস্থ ও হেফাজতে রাখুন। দেশের সকল নাগরিকের ওপর রহমতের ছায়া রাখুন। সবার আন্তরিকতায় আগামীতেও সবাইকে নিয়ে আমরা একসঙ্গে যেন ইফতার করতে পারি তার তৌফিক দান করুন।

বিএফইউজের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব শেখ মামুনুর রশীদ ও বাংলাদেশ অটোমোবাইল মালিক সমিতির মহাসচিব মো. রফিকুল ইসলাম রঞ্জু সংগঠনের সকল কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, প্রত্যেক সহযোদ্ধাদের একে অপরকে সহযোগিতার মধ্য দিয়ে ইউনিয়ন সামনে এগিয়ে যাক, তাদের লক্ষ্য সার্থক হোক।

দোয়া মাহফিল ও ইফতার আয়োজনে আরো উপস্থিত ছিলেন- বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. মোক্তার, সহ-সভাপতি মো. মাহবুব উদ্দিন, সহ-সভাপতি মো, শফিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আলী নাঈম, সহ সাধারণ সম্পাদক শফিক আহমেদ, সাংঠনিক সম্পাদক সাজ্জাদ নুর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো. সোলায়মান, প্রচার ও প্রকাশনা সম্পাদক খাজা মেহেদী, কল্যাণ সম্পাদক ফয়েজুল্লাহ স্বাধীন, ক্রিয়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক শফিউল ইসলাম আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাফিনা মাহরু, মহিলা বিষয়ক সম্পাদিকা রাহিমা আক্তার মুক্তা, কার্যকরী সদস্য মো. দেলোয়ার হোসেন, মো. লুৎফর বারী, মোহাম্মদ নিজাম উদ্দিন, আব্দুর রশিদ, জয়তুননেসা মিলা, মাহমুদুল হাসান ও মো. বেলায়েত হোসেন প্রমুখ।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা