সংগৃহীত ছবি
প্রবাস

আমিরাতে বাংলাদেশি ২ শ্রমিক নিহত

প্রবাস ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতে নির্মাণাধীন স্কুল ভবনের ছাদ ধসে আবদুস সামাদ (৪৩) ও ফরিদ হোসেন ইমেল (৩১) নামে ২ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় এক পাকিস্তানিও নিহত হয়েছেন। এসময় আরবের ২ নাগরিক আহত হন।

নিহত আবদুস সামাদ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার কুরবানপুর ইউনিয়নের ইসলামগঞ্জ বাজার এলাকার মোহাম্মদ রফিকের ছেলে। নিহত অন্যজন হলেন নোয়াখালী জেলার চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া ৮ নম্বর ওয়ার্ডের দাশঘড়িয়ার বেলাল হোসেনের ছেলে ফরিদ হোসেন ইমেল। আবদুস সামাদের পরিবারে এক মেয়ে, এক ছেলেশিশু ও স্ত্রী রয়েছেন। অন্যদিকে ইমেলের পরিবারে অসুস্থ ছেলেশিশু ও স্ত্রী রয়েছেন।

জানা গেছে, রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে শারজাহর কালবা শহরে ওই সরকারি স্কুলের ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত ২ জনই ফুজাইরার আল হিল সানাইয়া এলাকায় থাকতেন। সামাদ ১৫ বছর ধরে এবং ইমেল ৫ বছর ধরে আমিরাতে থাকতেন।

তারা পেশায় ছিলেন ওয়েল্ডিং টেকনিশিয়ান। সামাদ ফুজাইরার আল জাইদি ওয়েল্ডিং ওয়ার্কস এবং ইমেল আল জাহান ওয়েল্ডিং ওয়ার্কস কোম্পানিতে কাজ করতেন। তাদের মরদেহ বর্তমানে শারজাহর কালবা হাসপাতালের হিমঘরে রয়েছে।

স্থানীয় ইংরেজি দৈনিক খালিজ টাইমস ও শারজাহ পুলিশ জানায়, দুর্ঘটনার পর পুলিশ, সিভিল ডিফেন্স ও ক্রাইম সিন টিম হতাহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। কিন্তু দুর্ঘটনাস্থলেই ২ বাংলাদেশির মৃত্যু ঘটে। বাকি ৩ জনকে হাসপাতালে স্থানান্তর করা হলে রাতে তাদের মধ্যে এক পাকিস্তানি মারা যান। পুলিশ ঘটনা তদন্ত করছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আট দফা দাবিতে ১১ দলের রংপুর অভিমুখে লংমার্চ শুরু

আট দফা দাবিতে ঢাকা থেকে রংপুর অভিমুখে লংমার্চ শুরু করেছে জামায়াতে ইসলামীর নেত...

১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রীর বাসায় সৌরবিদ্যুৎ

আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই...

পাকিস্তানে মসজিদে ভয়াবহ হামলা

পাকিস্তানের উত্তরাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে পুলিশ সদর দপ্তর...

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকা...

তারেকের হাতে গণতন্ত্র-মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ

‘গণতন্ত্র ও মানবাধিকার তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তিনি নতুন স্বৈরা...

ইন্দোনেশীয় নৌবহরে প্রথম বিমানবাহী যুদ্ধজাহাজ

ইন্দোনেশিয়ার নৌবাহিনীতে প্রথমবারের মতো যুক্ত হলো একটি বিমানবাহী যুদ্ধজাহাজ।...

শেষ মুহূর্তের নাটকীয়তায় পয়েন্ট খোলাল বসুন্ধরা কিংস

বাংলাদেশ ফুটবল লিগে গত মৌসুমে দারুণ নৈপুণ্য দেখিয়ে হ্যাটট্রিক ট্রফি ঘরে তোলা...

এক দশক পর যুক্তরাষ্ট্রে যাচ্ছেন শি

এক দশকেরও বেশি সময় পর আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন চী...

ঘরোয়া লিগ নিয়ে বিপাকে বিসিবি

জেলা পর্যায়ে ক্রিকেট লিগ আয়োজনের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা চেয়ে চিঠি পাঠিয়েছ...

সেন্টমার্টিনে ইউরিয়া সারসহ ১০ পাচারকারী আটক

কক্সবাজারের সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপসংলগ্ন গভীর সমুদ্রে মিয়ানমারে পাচারের উ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা