সংগৃহীত
ফিচার

ভবনটি যেন আকাশ ছুঁতে চায়, কিন্তু কোনো বাসিন্দা নেই এটিতে

আমার বাঙলা ডেস্ক

জার্মানির ব্ল্যাক ফরেস্ট বা কৃষ্ণ অরণ্যের পূর্ব প্রান্তে প্রাচীন নগরী রটওয়াইল। এ নগরীরই একটি ভবন ‘টিকে এলিভেটর টেস্ট্রাম’। এর উচ্চতা ৮০৭ ফুট (প্রায় ৭০ তলার সমান)। এটি জার্মানির সবচেয়ে উঁচু ভবনগুলোর একটি।

মজার ও কৌতুহলের বিষয় এ ভবনের কোনো বাসিন্দা নেই। তাহলে কেন বানানো হলো ভবনটি? এটির কোথাও কোনো জানালাও নেই।

ভবনটির মালিক জার্মানির এলিভেটর নির্মাতা প্রতিষ্ঠান টিকে এলিভেটর। কোম্পানিটি নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারসহ বিশ্বের সুউচ্চ ভবনগুলোর জন্য লিফট সরবরাহ করে থাকে। যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টাতেও এই কোম্পানির একটি লিফট পরীক্ষার ভবন আছে। এটির উচ্চতা ৪২০ ফুট। চীনের জংশানে এ ধরনের আরেকটি ভবন আছে টিকে এলিভেটর কোম্পানির। এর উচ্চতা ৮১৩ ফুট, যা স্ট্যাচু অব লিবার্টির চেয়ে প্রায় তিন গুণ বড়।

পাঠক ধরতে পারছেন কেন ভবনটি বানানো হলো এবং এতে কেউ থাকে না কেন? মূলত আধুনিক মডেলের লিফট বা এলিভেটর পরীক্ষার কাজে ব্যবহার করা হয় এই ভবন।

লিফট পরীক্ষার ভবনগুলো উচ্চতায় আরো বড় হতে পারে। যেমন চীনের গুয়াংজুতে জাপানি কোম্পানি হিটাচির তৈরি এইচ ওয়ান টাওয়ার নামের ভবনটির উচ্চতা ৯৪৮ ফুট।

ফিনল্যান্ডের লিফট নির্মাতা প্রতিষ্ঠান কোন–এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা টোমিও পিকালা বলেন, লিফট পরীক্ষার ভবনগুলো অনেকটা ফর্মুলা ওয়ান রেসিংয়ে অংশ নেওয়া দলগুলোর গাড়ির গতি পরীক্ষার রাস্তার মতো। লিফট তৈরির পর তা নিরাপদভাবে ওঠানামা করার উপযুক্ত হলো কিনা, তা পরীক্ষার জন্যই এসব ভবন তৈরি করা হয়। কারণ, বাস্তবে না চালিয়ে এসব লিফট পরীক্ষা করা সম্ভব নয়।
শুধু উপরে নয়, মাটির গভীরেও আছে লিফট পরীক্ষা-নিরীক্ষা করার অবকাঠামো। এমনকি বিশ্বের সবচেয়ে দীর্ঘ লিফট পরীক্ষার অবকাঠামো মাটির নিচেই অবস্থিত। এটি এক হাজার ১৫০ ফুট গভীরে। ফিনল্যান্ডে অবস্থিত এই অবকাঠামো একটি চুনাপাথরের খনির অংশ।

লিফট পরীক্ষার ভবনগুলো পর্যটনকেন্দ্র হিসেবেও ব্যবহৃত হয়। পর্যটকদের লিফটের মাধ্যমে ভবনের একেবারে উপরে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

উপজেলা-ইউনিয়ন ভূমি অফিসে জরুরি নির্দেশনা

মাঠ পর্যায়ে ভূমি সেবা আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করতে দে...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

স্বাস্থ্য পরীক্ষায় মালয়েশিয়া যাচ্ছেন মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা