সংগৃহিত
প্রবাস

রোমানিয়া থেকে ৫ বাংলাদেশি ফেরত

আন্তর্জাতিক ডেস্ক: রোমানিয়ার আরাদ অঞ্চলের অভিবাসন পুলিশ গত সপ্তাহের শেষ দিকে দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে আসা ১৮ জন এবং দু’জন মিসরীয়সহ মোট ২০ জন অভিবাসীকে জোরপূর্বক নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে রোমানিয়া জেনারেল ইনস্পেক্টরেট ফর ইমিগ্রেশন (আইজিআই)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৩ মার্চ রোমানিয়ার সীমান্তবর্তী আরাদ অঞ্চলের সীমান্ত পুলিশের সক্রিয় এস্কর্টের মাধ্যমে ২০ জন অভিবাসীকে জোরপূর্বক ফেরত পাঠিয়েছে। সংশ্লিষ্ট অভিবাসীদের আরাদ অঞ্চলের অভিবাসী আটক কেন্দ্র থেকে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

কর্তৃপক্ষ বলছে, অভিবাসীদের মধ্যে ৯ জন শ্রীলঙ্কান, পাঁচজন বাংলাদেশি, তিনজন পাকিস্তানি, দু’জন মিসরীয় এবং একজন ভারতীয় নাগরিক। তাদের বিরুদ্ধে আগে রোমানিয়া ত্যাগের আইনি নোটিশ জারি করা হয়েছিল। কিন্তু তারা নিজ উদ্যোগে ফেরত না যাওয়ায় আইন অনুযায়ী এস্কর্ট দিয়ে জোরপূর্বক বহিষ্কার বাস্তবায়ন করা হয়।

বিমানবন্দর থেকে রোমানিয়া ছাড়ার সময় তাদের সবার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের সবগুলো সদস্য রাষ্ট্র, ইউরোপীয় অর্থনৈতিক এলাকা এবং সুইস কনফেডারেশনে প্রবেশে পাঁচ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সাধারণত অভিবাসীদের চার্টার্ড ফ্লাইটে তোলা হলেও সংশ্লিষ্ট ২০ জনকে বাণিজ্যিক ফ্লাইটে ফেরত পাঠানো হয়েছে।

দেশটির পুলিশের সূত্র বলছে, বেআইনি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টার দায়ে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে ওই ২০ জনকে স্থায়ী আটকের নির্দেশ দিয়েছিল বুখারেস্টের আপিল আদালত। প্রাথমিকভাবে সীমান্ত অঞ্চল থেকে আটক হয়েছিলেন তারা। ফেরত পাঠানো অভিবাসীদের সবাই ২০২৩ এবং ২০২৪ সালে বৈধ কাজের ভিসায় রোমানিয়ায় এসেছিলেন।

বহিষ্কার প্রক্রিয়ায় আরাদ অভিবাসন পুলিশকে সহায়তা করেছে আরাদ কাউন্টির জেন্ডারমেরি ইন্সপেক্টরেট। সামনের মাসগুলোতেও অনিয়মিত অভিবাসীদের ‘ডিপোর্ট’ অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে বুখারেস্ট।

২০২৩ সালে বিভিন্ন দেশের মোট এক হাজার ২২২ জন নাগরিককে নিজস্ব এস্কর্ট দিয়ে ফেরত পাঠানো হয়েছে বলে চলতি বছরের শুরুতে নিশ্চিত করেছিল আইজিআই। এসব অভিবাসীদের মধ্যে ৩৯৭ জন বাংলাদেশের নাগরিক। এক দশক অপেক্ষার পর চলতি বছরের ৩১ মার্চ থেকে আংশিকভাবে ইউরোপের অবাধ চলাচলের অঞ্চল শেনজেন জোনে প্রবেশের অনুমতি পেয়েছে রোমানিয়া। ইনফোমাইগ্রেন্টস।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বৃষ্টির প্রভাবে মনোহরদীর বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী

টানা বৃষ্টি ও অতি দৃষ্টির প্রভাবে নরসিংদীর মনোহরদী উপজেলার কাঁচা বাজারের সবজি...

বিদ্যুৎ বিতরণ এবার বেসরকারি খাতে

সেবার মান উন্নয়ন, জবাবদিহিতা নিশ্চিত এবং বিল আদায়ের দক্ষতা বাড়ানোর লক্ষ্যে সর...

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান 

কিশোরগঞ্জ প্রতিনিধি : "বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"&mda...

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি...

ব্যাংক একীভূতকরণ: বিশ্বে সফল, বাংলাদেশে কী হবে?

বাংলাদেশের ব্যাংকিং খাত এক নজিরবিহীন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের...

ইএফডি প্রকল্পে ব্যর্থতা, ভ্যাট আদায়ে বড় ঘাটতিতে রাজস্ব হারাচ্ছে সরকার

বাংলাদেশের ভ্যাট ব্যবস্থাকে আধুনিক, স্বচ্ছ এবং কাগজবিহীন করার লক্ষ্য নিয়ে গত...

খাগড়াছড়িতে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা

"বৃক্ষরোপনে সাজাই দেশ-সবার আগে বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

সাভারে বিয়ে বাড়িতে ২ শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার

সাভার পৌর এলাকার বক্তারপুর পোড়াবাড়ি মহল্লায় বিয়ের অনুষ্ঠান চলাকালীন দুই শিশুক...

'মোদিকে নিয়ে হাসিনাকে ফিরে আসতে হতে পারে' 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বল...

নোবিপ্রবি প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকতা কর্মশালা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) প্রেসক্লাবের উদ্যোগে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা