ছবি-সংগৃহীত
প্রবাস

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রবাস ডেস্ক: যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশুসহ ৩ বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই প্রবাসীর স্ত্রী।

রোববার (১০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় প্রাইভেট কার এবং লরির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে সেখানকার গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, হবিগঞ্জ জেলার আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)।

নিহতের স্বজনরা জানান, আলমগীর হোসেন সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী বিএমডব্লিউ গাড়ির সঙ্গে একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়া, ওই প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন।

নিহতদের পরিবার বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটের বাসিন্দা। তাদের বাড়ি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে।

বৃটেনে বসবাসরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ নেতা নূর উদ্দিন চৌধুরী বুলবুল জানান, আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব।

সড়ক দুর্ঘটনায় দুই সন্তানসহ তার নিহতের খবরে বাঙালিসহ এশীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমেছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হুথিরা ‘সন্ত্রাসী মিলিশিয়া’ : সৌদি বাদশাহ

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ‘সন্ত্রাসী মিলিশিয়া’ হিসেবে অভিহিত কর...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

জাতিসংঘে প্রথম দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১০টি গুরুত্বপূর্ণ কর্মসূচি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম দিনেই অত্যন্ত ব্যস্ত ও ফলপ্রসূ সম...

ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি শিশুদের মানবেতর জীবন

প্রতিদিন সকালেই পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরের ১৭ বছরের কিশোর মোহাম...

গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে কঠোর হুশিয়ারি এরদোয়ানের

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বৈশ্বিক ‘জেন্ডার-নিউট্রালাইজেশন&rs...

ছাত্রীনিবাস থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১ শিক্ষার্থ...

প্রধানমন্ত্রীর সঙ্গে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গেটস ফ...

ফুটেজ দেখে সেই কিশোরকে গ্রেপ্তার করল পুলিশ

রাজধানীর বারিধারায় প্রাইভেটকারের চাপায় ফুটপাতে বসে বিশ্রামরত নির্মাণশ্রমিকের...

এবার আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলবেন তাসকিন

আফগানিস্তান প্রিমিয়ার লিগের (এপিএল) প্রথম আসরে খেলতে নিবন্ধন করেছেন বাংলাদেশে...

মক্কা প্রতিরক্ষা জোটের প্রথম মহাসচিব নিয়োগ

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপাক্ষিক মক্কা প্রতিরক্ষা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা