সংগৃহিত
রাজনীতি

সরকার আধিপত্য বজায় রাখতে মরিয়া

নিজস্ব প্রতিবেদক: সরকার আধিপত্য বজায় রাখতে মরিয়া জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব জামিনে মুক্ত হওয়ার পর পুনরায় আরেক মামলায় গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

শনিবার (২৩ মার্চ) এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করে বলেন, সাইফুল আলম নীরব সব মিথ্যা মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর আবারও তাকে নতুনভাবে সাজানো ভুয়া মামলায় গ্রেফতার ও কারান্তরীণ করা হয়েছে। এ ঘটনায় প্রমাণ হয় যে, দখলদার আওয়ামী সরকার দেশ থেকে বিরোধীদল ও মত ধ্বংস করে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে মরিয়া।

তিনি বলেন, বিএনপির নেতৃত্ব ধ্বংস করতেই ৭ জানুয়ারির ডামি সরকার মিথ্যা মামলায় বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিত্যনতুন মামলায় গ্রেফতার করে কারান্তরীণ করছে। বিরোধীদলের আন্দোলন নস্যাৎ করতে এবং বিরোধী নেতাকর্মীদের মধ্যে ভীতি সঞ্চার করতেই সরকার ফ্যাসিবাদী কায়দায় ধারাবাহিকভাবে জুলুম-নির্যাতন অব্যাহত রেখেছে।

মির্জা ফখরুল বলেন, সরকারের দমন-পীড়ন উপেক্ষা করে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপি নেতাকমীরা সাহসিকতার সঙ্গে দুঃশাসনের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।

বিবৃতিতে বিএনপি মহাসচিব সাইফুল আলম নীরবের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা