সংগৃহিত
রাজনীতি

ভোট আমাকে দিতে হবে, পরিষ্কার কথা

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ কা ম সরওয়ার জাহান বাদশাহর বিরুদ্ধে নৌকা প্রতীকে ভোট না দিলে ভোটারদের দেখে নেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) রাতে দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নে নির্বাচনী পথসভায় তিনি এ হুমকি দেন। তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে চলছে নানা আলোচনা-সমালোচনা। বাদশাহ দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

ভাইরাল হওয়া ভিডিওতে নৌকা প্রতীকের প্রার্থী বাদশাহ বলেন, ‘আমি কে, আপনারা জানেন এবং চেনেন। আমি বেশী কথা বলবো না। এখানে যারা আছেন, ভোট আমাকে দিতে হবে, পরিষ্কার কথা। নৌকা মার্কায় আমাকে ভোট দিতে হবে। এই অধিকার আমার আছে। সুতরাং যার মনে যাই থাকুক না কেন, যতই নাচানাচি-গুতাগুতি করেন না কেন, মনস্থির করেন, নৌকা মার্কায় বাদশাহকে ভোট দিতে হবে। উল্টাপাল্টা দু-একজন বকছে, সোজা করে দেব কিন্তু। এরপরে উল্টাপাল্টা কথা যদি শুনি সোজা করে দেব। মনে রাইখেন।’

এই আসনের স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী বলেন, নৌকার প্রার্থী ভোটারদের হুমকি-ধমকি দিয়ে যেভাবে ভোট চাচ্ছেন সেটা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি। তারা যেন নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করেন সেটাই প্রত্যাশা করি।

এ বিষয়ে কথা বলার নৌকার প্রার্থী আ কা ম সরওয়ার জাহান বাদশাহর মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

তবে আ কা ম সরওয়ার জাহান বাদশাহর ছেলে শাইখ আল জাহান শুভ্র বলেন, দৌলতপুরব্যাপী যে উন্নয়ন হয়েছে সেই জায়গায় অধিকার থেকে চাওয়া হয়েছে। এটার মানে এমন না যে ভোট না দিলে ক্ষতি করা হবে। পূর্বেও যারা দেয়নি তাদের সাথে কোনো অসদাচরণ হয়নি যেটা, ২০১৪ সালে নির্বাচনের পর নৌকার কর্মীদের সাথে হয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা