রাজনীতি

নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, নিয়ন্ত্রণে নেই ডাবায়েটিস-রক্তচাপ 

নিজস্ব প্রতিবেদক: অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার ডায়াবেটিস-রক্তচাপ নিয়ন্ত্রণে নেই, উঠানামা করছে। এখনই তিনি হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার মতো অবস্থায় নেই। তার চিকিৎসকদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৭ দিন ধরে চিকিৎসকদের 'নিবিড় পর্যবেক্ষণে' রয়েছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, চিকিৎসকরাও তাকে প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছেন।

চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ জানান, তার অবস্থা হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার উপযুক্ত নয়। কতদিন তাকে হাসপাতালে থাকতে হবে তাও অনিশ্চিত।

চিকিৎসক সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার শরীরে ক্যালসিয়াম, পটাশিয়াম ও রক্তের হিমোগ্লোবিনের মাত্রা আকস্মিকভাবে কমে গেছে।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রীর শরীরে ইলেক্ট্রোলাইট ইমব্যালেন্স হওয়ায় তিনি ঘুমাতে পারছেন না।

এছাড়া তার লিভারের সমস্যা জটিল হচ্ছে। গত কয়েকদিন ধরে ডায়াবেটিস, প্রেশার সহ বিভিন্ন প্যারামিটার ওঠানামা করছে।

অ্যান্টিবায়োটিক দিয়ে আপাতকালীন নিয়ন্ত্রন করা গেলেও চিকিৎসকরা বলছেন, তার শতভাগ চিকিৎসা দেশে সম্ভব নয়।

প্রসঙ্গত, খালেদা জিয়া ৯ আগস্ট হাসপাতালে ভর্তি হন। ৭৮ বয়সি এই নেত্রী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, রক্তচাপ, আর্থ্রাইটিসসহ নানা জটিল রোগে ভুগছেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা