আন্তর্জাতিক

হুতিদের সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেনের হুতিদের ‘বিদেশি সন্ত্রাসী সংগঠন’ হিসেবে চিহ্নিত করে একটি নির্বাহী আদেশে সই করেছেন। গত বুধবার এই আদেশে সই করেন তিনি।

ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চল হুতিদের দখলে রয়েছে। এরা মূলত ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী। ওই অঞ্চলের জলসীমায় যুক্তরাষ্ট্রের নৌযানে মাঝেমধ্যেই হামলা চালায় হুতিরা।

বিবিসি জানিয়েছে নির্বাহী আদেশে সই করার পর ট্রাম্প বলেন, শুধু ইয়েমেন নয়, বিভিন্ন সময় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে প্রাণঘাতী হামলার জন্যও হুতিরা দায়ী।

ট্রাম্পের নির্বাহী আদেশে বলা হয়েছে, হুতিদের কর্মকাণ্ড মধ্যপ্রাচ্যে বেসামরিক নাগরিকদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করেছে। সেই সঙ্গে হুতিরা যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ আঞ্চলিক অংশীদারদের নিরাপত্তা এবং সমুদ্রপথে বৈশ্বিক বাণিজ্যের স্থিতিশীলতার জন্যও হুমকি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা