সংগৃহীত
আন্তর্জাতিক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা হিজবুল্লাহর

আন্তর্জাতিক ডেস্ক

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আশদদ নাভাল ঘাঁটিতে প্রথমবারের মতো হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনার মধ্যেই রবিবার (২৪ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন। সেইসঙ্গে তেল আবিবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এর আগে ইসরায়েলি বাহিনী, দেশটির কেন্দ্রে, উত্তরাঞ্চলে এবং তেল আবিবের উপকণ্ঠে বিমান হামলা সাইরেন বাজায়।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা উত্তরাঞ্চলে অনেকগুলো প্রজেক্টাইল প্রতিহত করেছে। দেশটি জানিয়েছে, লেবানন থেকে ২৫০টি প্রেজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। পরবর্তী সময়ে ইসরায়েলি আর্মি রেডিও'র রিপোর্টে বলা হয়েছে, লেবানন থেকে ৩৪০টি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে।

এদিকে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে তেল আবিবের একটি ‘সামরিক লক্ষ্যবস্তুতে’ মুহুর্মুহু হামলা চালানো হয়েছে। এ ছাড়া তেল আবিবের উপকণ্ঠে গ্লিলট সেনাবাহিনী গোয়েন্দা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে তারা।

এর একদিন আগে শনিবার (২৩ নভৈম্বর) লেবাননের বৈরুতে অতর্কিত হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৬ জন। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এটিকে মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধবিরতি প্রচেষ্টার ওপর হামলা বলে নিন্দা করেছেন।

লেবাননে এমন হামলার একদিন পরেই ইসরায়েলে মুহুর্মুহু হামলা চালালো হিজবুল্লাহ।

আল জাজিরা বলছে, বাইডেন প্রশাসন যুদ্ধবিরতির জন্য কয়েক মাস ধরে চেষ্টা চালাচ্ছে এবং মার্কিন দূত আমোস হোচস্টেইন গত সপ্তাহে মধ্যপ্রাচ্য থেকে ঘুরে এসেছেন।

গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে এখন পর্যন্ত ৪০ জনেরও বেশি সেনা নিহত হয়েছেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

হিজবুল্লাহও পাল্টা আঘাত হানছে। তবে লেবাননের সেনাবাহিনী এসব ক্ষেত্রে ইসরায়েলিদের বিরুদ্ধে লড়াই করছে না। তারা যা করছে তা হলো সিভিল ডিফেন্স বা জরুরি পরিষেবাগুলোকে সহায়তা পরিষেবা প্রদান করা।

মূলত লেবাননের সেনাবাহিনী বেসামরিক জনগণকে সাহায্য করার চেষ্টা করছে এবং সেই কাজ করার ক্ষেত্রেও তাদের ওপর হামলা করছে ইসরায়েল। লেবাননের সেনাবাহিনীর জন্য এসব হামলা খুবই গুরুতর ঘটনা বলে মনে করা হচ্ছে। ইসরায়েল ও হিজবুল্লাহর দ্বন্দ্ব বহু পুরোনো। ২০০৬ সালে একবার যুদ্ধেও জড়িয়েছে তারা।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গতবছর অক্টোবর থেকে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিন হাজার ৭৫৪ জন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা