ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

নিউইয়র্কে ছুরিকাঘাতে নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের ম্যানহাটনে ছুরিকাঘাতে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন। সন্দেহভাজন একজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

নিউইয়র্কের পুলিশ সংস্থা বলছে, তিনটি ভিন্ন স্থানে বিনা প্ররোচনায় ছুরি হামলার পর ৫১ বছর বয়সী এক সন্দেহভাজন আটক হয়েছেন। খবর বিবিসির।

হাসপাতালে নেওয়ার আগেই মারা যান হামলার শিকার দুই ব্যক্তি। হামলায় শিকার তৃতীয় ভুক্তভোগী একজন নারী। জাতিসংঘের সদরদপ্তরের কাছে তিনি ছুরিকাঘাতের শিকার হন। তার অবস্থা গুরুতর বলেও জানায় কর্তৃপক্ষ।

সন্দেহভাজন ওই হামলাকারী এক উদ্বাস্তু। সম্প্রতি এক ফৌজদারি মামলায় তার সাজা হয় বলে সাংবাদিকদের জানান নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস।

এক সংবাদ সম্মেলনে অ্যাডামস বলেন, হামলার শিকার তিনজনই নিউইয়র্কের বাসিন্দা। বিনা প্ররোচনায় কীভাবে এমন হামলা ঘটল আমরা সেই প্রশ্নের উত্তর খুঁজছি।

মেয়র বলেন, এ সহিংসতা ফৌজদারি বিচার ব্যবস্থায় ব্যর্থতার একটি স্পষ্ট, স্পষ্ট উদাহরণ। তিনি বলেন, সন্দেহভাজন হামলাকারীর গুরুতর মানসিক সমস্যা রয়েছে, যা পরীক্ষা করা প্রয়োজন। তিনি কেন সড়কে বেরিয়েছিলেন, এ নিয়েও প্রশ্ন রয়েছে।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের গোয়েন্দা প্রধান জোসেফ ক্যানি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে এসব হামলায় কোনো উসকানি নেই বলে মনে হচ্ছে। তিনি ছুরি নিয়ে ভুক্তভোগীদের দিকে হেঁটে গিয়ে হামলা করেন।

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ দুটি ছুরির ছবি প্রকাশ করেছে। তারা বলছে, এসব হামলার ঘটনাস্থল থেকে তারা ছুরি দুটি জব্দ করেছে

নিহত প্রথম ব্যক্তির বয়স ২৬। তিনি পেশায় নির্মাণশ্রমিক ছিলেন। হামলার শিকার হওয়ার সময়ে তিনি কর্মক্ষেত্রের কাছেই দাঁড়িয়ে ছিলেন বলেন জানান ক্যানি।

নিহত দ্বিতীয় ব্যক্তির বয়স ৬৮ বছর। তিনি ইস্ট রিভারে মাছ ধরছিলেন। হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়া নারীর বয়স ৩৬। ভুক্তভোগীদের নাম প্রকাশ করেনি পুলিশ।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা