সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বন্যায় ২৮৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ২৮৫ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন ৬ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ।

বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর ন্যাশনাল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (এনইএমএ)।

সরকারি বিবৃতি বলা হয়, নাইজেরিয়ার ৩৬টি প্রদেশের মধ্যে ৩১টিই বন্যা কবলিত। বন্যায় ইতোমধ্যে ধ্বংস হয়েছে ৯৯ হাজার ৪৬টি বাড়ি, অন্তত ১ লাখ ২৭ হাজার ৫৪৪ হেক্টর জমির ফসল এবং শত শত সড়ক-সেতু।

নাইজেরিয়ার কারাগার বিষয়ক মন্ত্রণালয় জানায়, বন্যার কারণে দেশটির বারনো প্রদেশের রাজধানী মাইদুগুরির প্রধান কারগারের দেওয়াল ভেঙে পড়েছে। তার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না ২৮১ জন কয়েদির।

ব্যাপক বর্ষণ ও পাহাড়ি ঢলের জেরে পশ্চিম আফ্রিকা অঞ্চলজুড়ে এবার বন্যা শুরু হয়েছে। সেখানকার বাসিন্দারা জানিয়েছেন গত কয়েক দশকে এমন ভয়াবহ বন্যা দেখা যায়নি। এবারের বন্যায় নাইজেরিয়াসহ পুরো পশ্চিম আফ্রিকায় ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন অন্তত ৪ লাখ মানুষ।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরও নাইজেরিয়ার বন্যায় উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে বৃহস্পতিবার।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা