সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

সোমালিয়ায় আত্মঘাতী হামলা, নিহত ৩২

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিশুর জনপ্রিয় এক সমুদ্র সৈকতে আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও বন্দুক হামলায় ৩২ জন নিহত হয়েছে। এই হামলায় আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ।

দেশটির পুলিশের মুখপাত্র আবদিফাতাহ আদান হাসান জানিয়েছেন, হামলায় ৩২ জনের বেশি বেসামরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ৬৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিকভাবে সমুদ্র সৈকতে হামলায় সাতজন নিহত হয়েছেন বলে জানিয়েছিলেন তিনি। পরে হতাহতদের সংখ্যার হালনাগাদ তথ্য সাংবাদিকদের জানিয়েছেন তিনি।

সোমালিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সোনা জানায়, জঙ্গিগোষ্ঠী আল-শাবাবের পাঁচ হামলাকারীকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী। এছাড়া হামলার সময় বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছেন এক হামলাকারী।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার অনুসারী সোমালিয়ার স্থানীয় গোষ্ঠী আল-শাবাব তাৎক্ষণিকভাবে এই হামলার দায় স্বীকার করেনি। যদিও অতীতে অসংখ্যবার একই ধরনের হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী হাসান আলী খায়ের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, লিডো সৈকতে লোকজনের সাঁতার কাটার সময় বিস্ফোরণ ঘটেছে। তিনি বলেন, সন্ত্রাসী এই হামলা রাতে ঘটেছে; যখন সৈকতটি সবচেয়ে বেশি জনাকীর্ণ ছিল।

এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, রাতের অন্ধকারে লিডো সমুদ্র সৈকতে অনেকের মরদেহ পড়ে আছে। এসময় অনেক লোকজনকে নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়ে পালিয়ে যেতে দেখা যায়।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা