সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনানিবাসে হামলা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসে সন্ত্রাসী হামলায় কমপক্ষে ৮ সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।

প্রতিবেদনে বলা হয়, সোমবার খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের বান্নু সেনানিবাসকে লক্ষ্য করে দশজন সন্ত্রাসীর চালানো হামলায় ৮ সৈন্য নিহত হয়েছেন বলে পাকিস্তানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে।

পাকিস্তানের সামরিক বাহিনীর ইন্টার সার্ভিস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানায়, আক্রমণকারীরা সেনানিবাসে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। কিন্তু তাদের প্রতিহত করা হয়েছে। যার কারণে সন্ত্রাসীরা সেনানিবাসের প্রাচীরে ধাক্কা দেওয়ার মাধ্যমে বিস্ফোরক বোঝাই গাড়ির বিস্ফোরণ ঘটায়।

বিবৃতিতে বলা হয়, আত্মঘাতী বিস্ফোরণের ফলে প্রাচীরের একটি অংশ ধসে পড়ে এবং পার্শ্ববর্তী অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে আট সৈন্য নিহত হন।

দেশটির আইএসপিআর বলেছে, পাকিস্তানি সৈন্যরা কার্যকরভাবে সন্ত্রাসীদের জবাব দিয়েছে এবং যার ফলস্বরূপ পরবর্তী অভিযানে ওই ১০ জন সন্ত্রাসীই নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘নিরাপত্তা বাহিনীর এই সময়োপযোগী এবং কার্যকর প্রতিক্রিয়া বড় বিপর্যয় ঠেকিয়ে দিয়েছে এবং মূল্যবান নিরপরাধ জীবন বাঁচিয়েছে। নিরাপত্তা বাহিনীর বীরত্বপূর্ণ এবং নিঃস্বার্থ এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সেনাদের নিরলস সংকল্পের প্রমাণ।’

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা