সংগৃহিত
আন্তর্জাতিক

পাকিস্তানে প্রথম হিন্দু নারী প্রার্থী সাবিরা

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের জাতীয় নির্বাচনে বিগত ৭৬ বছরের ইতিহাসে প্রথমবারের মতো কোনো হিন্দু নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই প্রার্থীর নাম সাবিরা পারকাশ।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, পাকিস্তানে আগামী ৮ ফেব্রুয়ারি পার্লামেন্ট নির্বাচন হবে। সেই নির্বাচনে পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য গত ২৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।

সাবিরা পারকাশ পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার বুনের জেলার ২৫ নম্বর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন, ‍যিনি ২০২২ সালে অ্যাবোটাবাদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ থেকে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন।

বুনের জেলার স্থানীয় রাজনীতিবিদ এবং কওমি ওয়াতান পার্টির নেতা সেলিম খান পাকিস্তানের জাতীয় দৈনিক ডনকে জানিয়েছেন, কেবল প্রথম হিন্দু নারী প্রার্থী নয়, নিজ আসন বুনের জেলার প্রথম নারী প্রার্থীও সাবিরা। এর আগে কোনো নির্বাচনে নারী প্রার্থী দেখেনি বুনের জেলার বাসিন্দারা।

সাবিরা পারকাশের বাবা ওম পারকাশও পেশায় একজন অবসরপ্রাপ্ত চিকিৎক এবং পাকিস্তান পিপলস পার্টি খাইবার পাখতুনখোয়া শাখার নিবেদিতপ্রাণ রাজনৈতিক সংগঠক। সাবিরা নিজে পিপিপির বুনের জেলা শাখার নারী বিভাগের সাধারণ সম্পাদক।

ডনকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবিরা জানিয়েছেন, তার জীবনে তার বাবা ওম পারকাশের প্রভাব ব্যাপক। মূলত বাবার উৎসাহ- অনুপ্রেরণাতেই চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি নেওয়া ও রাজনীতিতে আগমন ঘটেছে তার।

আসন্ন নির্বাচনে জয়ের আশা করছেন সাবিরা। নির্বাচিত হলে বুনের জেলার স্বাস্থ্যসেবা খাতকে আরও উন্নত করতে মনযোগী হবেন বলেও ডনকে জানিয়েছেন তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে সাবিরার পক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়ে গেছে। বুনের জেলার একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ইমরান নোশাদ খান সোমবার জানিয়েছেন, এবারের নির্বাচনে তিনি এবং তার অনুসারী-বন্ধুরা সাবিরা পারকাশের পক্ষে ভোট চাইবেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা