সংগৃহিত
আন্তর্জাতিক

চীনে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: চীনের মধ্যাঞ্চলীয় একটি পাহাড়ি এলাকায় ভূমিধসে অন্তত আটজনের প্রাণহানি ঘটেছে। রোববার দেশটির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমের খবরে প্রাণহানির এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, দেশের বিভিন্ন প্রান্তে বৈরী আবহাওয়ার বিষয়ে উচ্চ-সতর্কতা জারি করা হয়েছে। এর মাঝেই মধ্যাঞ্চলের পার্বত্য এলাকায় ভারী বর্ষণের কারণে সৃষ্ট ভূমিধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন।

চীনের রাষ্ট্রায়ত্ত সম্প্রচারমাধ্যম সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী, দেশটির মধ্যাঞ্চলীয় হুনান প্রদেশের একটি পাহাড়ি গ্রামে ভূমিধসে প্রাণহানির ওই ঘটনা ঘটেছে।

দেশটির এই সংবাদমাধ্যম বলছে, রোববারের ভূমিধসের ঘটনায় অন্তত চারটি বাড়ি মাটির নিচে চাপা পড়েছে। এতে নিখোঁজ আটজনের জীবিত উদ্ধারের আরও কোনও সম্ভাবনা নেই।

চীনের হুবেই ও আনহুইসহ কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে দেশটির আবহাওয়াবিষয়ক কর্তৃপক্ষ। এসব রাজ্যে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়ে সর্বোচ্চ চার নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।

গত ২১ জুন চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দেশটির দক্ষিণাঞ্চলীয় ও ঘনবসতিপূর্ণ গুয়াংডং প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে চীনের উৎপাদন হাব হিসেবে পরিচিত গুয়াংডংয়ে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন।

গত কয়েক মাস ধরে চরম বৈরী আবহাওয়া ও অস্বাভাবিক উচ্চ তাপমাত্রার মুখোমুখি হয়েছে চীন। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসের বিশ্বের বৃহত্তম নির্গমনকারী দেশ চীন।

কলকারখানা, যানবাহন থেকে নিঃসৃত ধোঁয়া ও মানবসৃষ্ট বিভিন্ন কারণে বাতাসে প্রতিমুহূর্তে বাড়ছে গ্রিনহাউস গ্যাস ও অতিক্ষুদ্র বস্তুকণা পিএম ২.৫’র উপস্থিতি। বিশ্বে গ্রিনহাউস গ্যাসের কারণে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি বৈরী আবহাওয়ার ঘটনাগুলোকে আরও ঘন ঘন ও তীব্র করে তুলছে। সূত্র: এএফপি, সিসিটিভি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা