সংগৃহিত
আন্তর্জাতিক
গাজা থেকে আসতে পারেননি কেউ

সৌদিতে ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী

আন্তর্জাতিক ডেস্ক: আগামী ১৪ জুন শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। হজে অংশ নিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে সৌদিতে আসছেন সাধারণ মুসল্লিরা।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন গতকাল মঙ্গলবার (১১ জুন) পর্যন্ত ১৫ লাখের বেশি বিদেশি হজযাত্রী সৌদিতে এসে পৌঁছেছেন। যাদের বেশিরভাগই এসেছেন বিমানে। আগামী কয়েকদিনে আরও অসংখ্য হজযাত্রী আসবেন।

এছাড়া সৌদির নাগরিক এবং প্রবাসীরাও এসব হজযাত্রীর সঙ্গে যোগ দেবেন।

তবে দখলদার ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলায় ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে এ বছর কেউ হজ করতে আসতে পারেননি। কিন্তু ফিলিস্তিনের আরেক অংশ পশ্চিমতীর থেকে হজ করতে অনেকে এসেছেন।

সৌদির সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছেন, সৌদিতে এ মাসের শুরুতে হজ করতে ৪ হাজার ২০০ ফিলিস্তিনি পৌঁছান।

এদিকে সৌদির কর্মকর্তারা জানিয়েছেন, তারা আশা করছেন গত বছরের তুলনায় এ বছর বেশি মানুষ হজ করবেন। ২০২৩ সালে সবমিলিয়ে ১৮ লাখ মানুষ হজ করেছিলেন। করোনা মহামারি পরবর্তী সময়ে গত বছরই সবচেয়ে বেশি মানুষ পবিত্র হজ পালন করেন। করোনা হানা দেওয়ার আগে ২০১৯ সালে হজ পালনকারীর সংখ্যা ২৪ লাখ ছাড়িয়েছিল।

যেসব বিদেশি হজ করতে এসেছেন তারা মক্কার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করেছেন।

শুক্রবার ১৪ জুন হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। এরপর ১৫ জুন হবে আরাফাতের দিন। হজের মাধ্যমে পবিত্র হয়ে হাজিরা পরের দিন ১৬ জুন পশু কোরবানি করবেন। সূত্র: আরব নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা