সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে শিশুর শরীরে বার্ড ফ্লু শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের জনবহুল দেশ ভারতে নতুন করে বার্ড ফ্লু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার জানিয়েছে, পশ্চিমবঙ্গে চার বছর বয়সী এক শিশুর শরীরে বার্ড ফ্লু পাওয়া গেছে। এইচ৯এন২ ভাইরাসের কারণে বার্ড ফ্লু হয়ে থাকে।

বিশ্বব্যাপী গত কয়েকদিন ধরে বৃদ্ধি পেয়েছে বার্ড ফ্লুর প্রকোপ। এরমধ্যেই ভারতেও মিলল এই ভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান।

গত ফেব্রুয়ারিতে প্রচণ্ড শ্বাসপ্রশ্বাসের সমস্যা, জ্বর এবং পেটের ব্যথা নিয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয় ওই শিশুটি। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়। দীর্ঘ তিন মাস চিকিৎসা নেওয়ার পর সে হাসপাতাল থেকে ছাড়া পায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বার্ড ফ্লুতে আক্রান্ত শিশুটির বাড়ি ও আশপাশে পোল্ট্রি মুরগি ছিল। সেখান থেকে এই ছেলে শিশুটি প্রাণঘাতী এ রোগে আক্রান্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংস্থাটি আরও জানিয়েছে, শিশুটির পরিবার ও অন্যান্য সদস্যের মধ্যে কেউ শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যার লক্ষণের ব্যাপারে কিছু বলেননি।

এদিকে ভারতে এ নিয়ে দ্বিতীয় কোনো মানুষ বার্ড ফ্লুতে আক্রান্ত হয়েছেন। ২০১৯ সালে দেশটিতে প্রথমবারের মতো এই রোগী পাওয়া যায়।

এইচ৯এন২ ভাইরাসের কারণে হালকা অসুস্থতা দেখা দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিক্ষিপ্তভাবে ভাইরাসটিতে আরও অনেক মানুষ আক্রান্ত হতে পারেন। কারণ বিশ্বের বিভিন্ন অঞ্চলের পোল্ট্রিতে ভাইরাসটির উপস্থিতি রয়েছে। সূত্র: এনডিটিভি, রয়টার্স

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা