সংগৃহিত
আন্তর্জাতিক

নারীদের ভোটকেন্দ্রে যেতে বললেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক: ২০-২৫ জন নারী একত্রিত হন। ড্রাম-থালা বাজাতে বাজাতে ভোটকেন্দ্রে যান। গানও গাইবেন। আমরা যদি প্রত্যেকটা ভোটকেন্দ্রে এরকম ৮-১০টা মিছিল করতে পারি, তা হলেই ভোটের হার বেড়ে যাবে।

কথাগুলো বলছিলেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার নিজের কেন্দ্র বারাণসীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে এসব কথা বলেন মোদি।

এর আগে করোনা মহামারির সময়ে বাড়িতে বাড়িতে থালাবাসন বাজানোর এমনই আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি।

রাজনৈতিক মহলের মতে, ভোটের হার কমতে থাকায় দৃশ্যতই চিন্তিত মোদি। বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, আত্মতুষ্টির জেরে বিজেপি কর্মীদের অনেকে নিষ্ক্রিয়। ফলে ভোটাররা ভোটকেন্দ্র পর্যন্ত যাচ্ছেন না। তাতেই চাপ বাড়ছে বিজেপি নেতৃত্বের।

নারীদের ক্ষমতায়নে সরকার কী কী করেছে তার খতিয়ানও নিজের বক্তব্যে তুলে ধরেন মোদি। কংগ্রেস সরকারকে উদ্দেশ করে বলেন, গত দশ বছরে এই প্রথম সরকারের নীতি এবং সিদ্ধান্তের একেবারে সামনে জায়গা করে নিয়েছেন নারীরা। আপনারাই বলুন, যখন নারী ছাড়া কোনো সংসারই চলে না, তখন আপনাদের ছাড়া একটা সরকারই বা চলবে কী ভাবে? গত ষাট বছরে এই সহজ কথাটাই সরকারগুলো বোঝেনি। কংগ্রেস-এসপি সরকারেরা কী দিয়েছে নারীদের? শুধু অবহেলা আর নিরাপত্তাহীনতা।

তিনি আরও বলেন, ইন্ডিয়া জোটের মানসিকতা বরাবরই নারীবিরোধী। এই জোটের শরিকরা সংসদে নারী আসন সংরক্ষণের বিরোধিতা করেছিল। যখনই এদের সরকার এসেছে, নারীদের জীবন কঠিন হয়েছে। বারাণসীর মানুষ তো জানেনই, উত্তরপ্রদেশ এবং বিহারের জঙ্গল-রাজের কথা। আমাদের মা-বোনদের ঘরের বাইরে পা ফেলা মুশকিল ছিল। আমাদের কন্যাদের লেখাপড়া ছেড়ে বাড়িতে আটকে থাকতে হতো নিরাপত্তার অভাবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা