সংগৃহিত
আন্তর্জাতিক

ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ কমপক্ষে ২২ পুণ্যার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। গঙ্গাস্নানে যাওয়ার পথে পুণ্যার্থীদের বহনকারী ট্র্যাক্টর-ট্রলিটি পুকুরে পড়ে যাওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার উত্তরপ্রদেশে একটি ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে যাওয়ার পরে নারী ও শিশুসহ কমপক্ষে ২২ জন পুণ্যার্থী মারা গেছেন এবং আরও ১০ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। হতাহত পুণ্যার্থীরা গঙ্গা নদীতে পবিত্র স্নান করতে কাদেরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উত্তরপ্রদেশের কাসগঞ্জে তাদের বহনকারী ট্র্যাক্টর-ট্রলি পুকুরে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে এই ঘটনায় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষোভ প্রকাশ করেছেন এবং নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে যোগী আদিত্যনাথ বলেছেন, ‘কাসগঞ্জ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা। জেলা প্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে সকল আহতদের বিনামূল্যে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য।’

এছাড়া মুখ্যমন্ত্রী আহত পুণ্যার্থীদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও তার কার্যালয় জানিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

চাঁদাবাজির বিকল্প হিসেবে গণভিক্ষা কর্মসূচি ঘোষণা হাসনাত আবদুল্লাহর

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে তিনি এই কর্মসূচি ঘোষণা...

প্রাথমিকের বঞ্চিতরা ১ অক্টোবরের মধ্যে নিয়োগ পাবেন: শিক্ষামন্ত্রী

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগপ্রক্রিয়ায় বঞ্চিত ৮...

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী...

জানুয়ারিতে সংসদে উঠবে সংবিধান সংশোধন বিল, পাশ হলেই গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ বলেন, জুলাই জাতীয় সনদে যেসব বিষয় অন্তর্ভুক্ত হয়নি বা ঐকমত্যে...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির সাবেক ফার...

লাইফস্টাইল
বিনোদন
খেলা