সংগৃহিত
আন্তর্জাতিক

আসামে মুসলিম বিবাহ আইন বাতিল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন আইন বাতিল করেছে ক্ষমতাসীন বিজেপি সরকার। সব ধর্ম-বর্ণের জন্য অভিন্ন সিভিল কোড আইন (ইউসিসি) কার্যকরের লক্ষ্যে এ সিদ্ধান্ত নিয়েছে রাজ্যটি।

রোববার (২৫ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে বলেছেন, ‘আসাম মুসলিম ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যাক্ট ১৯৩৫’ আইন বাতিল করা হয়েছে।’

মুখ্যমন্ত্রী বলেন, ‘এই আইন বাতিলের মাধ্যমে আসামে বাল্যবিবাহ প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হলো।’

আসাম সরকার বলছে, এই আইনে (বাতিলকৃত আইন) ছেলে ও মেয়ের বয়স যথাক্রমে ২১ ও ১৮ না হলেও বিয়ে দেওয়ার সুযোগ রেখেছে। আইনে বিয়ে ও তালাকের নিবন্ধন বাধ্যতামূলক ছিল না। নিবন্ধন প্রক্রিয়াটি ছিল অনানুষ্ঠানিক। আইন বাস্তবায়নের জন্য নজরদারিও কম ছিল। এই আইনের অধীনে আর কোনো মুসলিম বিবাহ বা বিবাহবিচ্ছেদ নিবন্ধিত হবে না। সব মুসলমান বিবাহ-সম্পর্কিত বিষয় এখন বিশেষ বিবাহ আইনের অধীনে পরিচালিত হবে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, এর আগে ভারতের আরেক রাজ্য উত্তরাখন্ডের সরকার সব ধর্ম-বর্ণের জন্য একই ধরনের বিয়ে, তালাক ও উত্তরাধিকারসহ অন্যান্য সাধারণ আইন প্রবর্তনের সিদ্ধান্ত নেয়। চলতি মাসের শুরুর দিকে ভারতের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখন্ড রাজ্য ইউসিসি আইন পাস করে। আর এবার আসামের ক্ষমতাসীন বিজেপি সরকারও একই ধরনের পদক্ষেপ নিলো।

ইউসিসি নিয়ে ভারতের মুসলিম জনগোষ্ঠীর অনেক নেতা আপত্তি তুলেছেন। তাদের দাবি, এর মাধ্যমে মুসলিম জনগোষ্ঠীর বিয়ে, তালাক, উত্তরাধিকারসহ নানা দেওয়ানি বিধিতে হস্তক্ষেপ করতে চাইছে বিজেপি।

অপরদিকে বিজেপির দাবি, তারা ভারতের জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব সম্প্রদায়ের মানুষের একক দেওয়ানি বিধি কার্যকর করতে চায় তারা। অর্থাৎ বিয়ে, বিচ্ছেদ, সন্তান দত্তকগ্রহণ, সম্পত্তি বণ্টন থেকে শুরু করে সব ক্ষেত্রে একই বিধান কার্যকর করতে চায় কেন্দ্রের ক্ষমতাসীন দলটি। বর্তমানে সব রাজ্যের ওপর বিজেপির নিয়ন্ত্রণ নেই বলে বিজেপি শাসিত রাজ্যে প্রথমে এই আইন চালু করা হচ্ছে বলে পর্যবেক্ষকেরা মনে করছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

দখল-চাঁদাবাজি নিয়ন্ত্রণে ব্যর্থতা ক্ষমতাসীন দলের জন্য অশনিসংকেত: টিআইবি

রাজধানীর মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র দখল ও কিশোরগঞ্জে জলমহাল দখল নিয়ে রক্তক্ষয়ী...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার মূলহোতাসহ গ্রেপ্তার ৪

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা