সংগৃহীত
আন্তর্জাতিক

ফিলিপাইনে বাস দুর্ঘটনায় নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছে। বাসটি রাস্তা থেকে ছিটকে পাহাড়ি গিরিখাদে পড়ে গেলে এসব লোক প্রাণ হারায়। এদের মধ্যে একজন কেনিয়ার নাগরিক ও রয়েছে। বুধবার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন। খবর এএফপি’র।

প্রাদেশিক দুর্যোগ সংস্থার প্রধান রডারিক ট্রেন এএফপি’কে বলেন, বাসটি মঙ্গলবার বিকেলে অ্যান্টিক প্রদেশের হ্যামটিক পৌরসভায় যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

গভর্নর রোডোরা কাদিয়াও স্থানীয় বেতার কেন্দ্র ডিজেডআরএইচ’কে বলেছেন, যাত্রীর মধ্যে চারজন কেনিয়ার নাগরিক ছিল। এদের বেশির ভাগই অ্যান্টিক প্রদেশের বাসিন্দা।

কাদিয়াও বলেন, গিরিখাদটি প্রায় ৩০ মিটার গভীর ছিল।

ট্রেন বলেন, দুর্ঘটনায় সাতজন মারাত্মকভাবে আহত হয়। আহতদের মধ্যেও একজন কেনিয়ার নাগরিক রয়েছে। রাস্তাটি দুর্ঘটনা প্রবণ বলে তিনি উল্লেখ করেন।

অবশিষ্ট দুই কেনিয়ার নাগরিকের অবস্থা জানা যায়নি।

ট্রেন বলেন, ‘এটি একটি পাহাড়ি রাস্তা হওয়ায় বাসটি অনেক উঁচু থেকে গিরিখাদে পড়ে। এ কারণে অনেকে হতাহত হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা