সংগৃহীত
আন্তর্জাতিক

জম্মুতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের জম্মুতে বাস খাদে পড়ে অন্তত ৩৮ জন নিহত ও অনেকেই আহত হয়েছেন।

বুধবার (১৫ নভেম্বর) সকালে রাজ্যের জম্মু এলাকার দোদা জেলায় ঘটেছে এ দুর্ঘটনা ঘটে।

জম্মু ও কাশ্মির রাজ্য পুলিশ বিভাগের জম্মু শাখার কমিশনার রমেশ কুমার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে বলেছেন, বাসটি কিশতোর থেকে বাতাকোটের দিকে যাচ্ছিল। বাসটি দোদা জেলার আসার এলাকার কাছে হাইওয়েতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৩০০ ফুট নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসটির চালকসহ ৩৮ যাত্রীর মৃত্যু ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

রমেশ কুমার জানিয়েছেন, আহতদের কিশতোর ও দোদার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই স্থানীয় জনগণের উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়। পরে পুলিশও যোগ দেয়।

দোদার জ্যেষ্ঠ পুলিশ সুপারিটেন্ডেন্ট আবদুল কাইয়ুম ঘটনাস্থল থেকে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসকে জানায়, ‘দুর্ঘটনার পর ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাসটিতে মোট ৫৫ জন যাত্রী ছিলেন, প্রত্যেকেই আহত হয়েছেন। অনেকের আঘাত গুরুতর।’

ভারতের কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জীতেন্দ্র সিং বলেছেন, গুরুতর আহতদের হাসপাতালে নিয়ে যেতে সেখানে একটি সামরিক হেলিকপ্টার কাজ শুরু করেছে।

এই ঘটনায় গভীর শোক জানিয়েছেন জম্মুর প্রধান প্রশাসক লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা ও জম্মু এবং কাশ্মিরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। সূত্র : এনডিটিভি, হিন্দুস্তান টাইমস

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

বাংলাদেশে মূল দল পাঠাচ্ছে না ভারত

ঢাকায় অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপে মূল দল না পাঠিয়ে অনূর্ধ্ব-২৩ বা দ্বিতীয়...

অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে বলে...

বাংলাদেশকে হালকাভাবে নিতে নারাজ অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের সাম্প্রতিক ঐতিহাসিক টেস্ট জয়ের স্মৃতি মনে করিয়...

ডেঙ্গুতে ২৪ ঘন্টায় ৬ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা