সংগৃহীত
আন্তর্জাতিক

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বহু বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক    

ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে বহু বাড়িঘর ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘টাইমস অব ইসরায়েল’ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা কর্মীরা বলেছেন, মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং অনেক বাড়িঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত বাড়ির ধ্বংসস্তূপে দুজন চাপা পড়েছে। আহত হয়েছে আরও অন্তত ১৪ জন। তাদের মধ্যে ৬০ বছর বয়সী একজন নারীর অবস্থা গুরুতর। তাকে স্থানীয় ওল্ফসন মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।

আরেক ইসরায়েলি সংবাদমাধ্যম ‘হারেৎজ’ জানিয়েছে, মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত ২০ জন আহত হয়েছে। সেখানে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার ভোরে ইসরায়েলের জরুরি সেবা সংস্থা এই তথ্য জানিয়েছে।

এ নিয়ে ইসরায়েলে নিহতের সংখ্যা দুজনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

এদিকে, ইসরায়েলের জাতীয় জরুরি প্রাক-হাসপাতাল চিকিৎসা ও রক্ত পরিষেবা সংস্থা ‘মাগেন ডেভিড অ্যাডম’ বলেছে, মধ্য ইসরায়েলে তাদের চিকিৎসকরা হালকা থেকে মাঝারি ধরনের আঘাতপ্রাপ্ত ১০ জন ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের অধিক।

এদিকে, জেরুজালেমের আকাশে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানি ক্ষেপণাস্ত্রের নতুন ঢেউয়ের সতর্কবার্তা দেওয়ার পর এই বিস্ফোরণ ঘটে।

আইডিএফ এক বিবৃতিতে জানায়, “ইসরায়েলের দিকে আরও একটি ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করা হয়েছে। প্রতিরক্ষা বাহিনী সেগুলো ভূপাতিত করতে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় অবস্থিত সামরিক, পারমাণবিক কেন্দ্রসহ অন্যান্য স্থাপনায় ব্যাপক হামলা চালায় ইসরায়েল। এতে ইরানের উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানীসহ ৭৮ জন নিহত হয়। আহত হয় ৩২০ জন।

এর জবাবে শুক্রবার দিন ও দিবাগত রাতে ইসরায়েলজুড়ে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সূত্র: টাইমস অব ইসরায়েল

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা