নীলফামারী প্রতিনিধি
স্বাস্থ্য

নীলফামারী হাসপাতালের তত্বাবধায়কের অপসারণ চেয়ে ৭২ঘন্টার আল্টিমেটাম

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজকে অপসারণে ৭২ঘন্টা সময় দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। নির্দিষ্ট সময়ের মধ্যে দুর্নীতিবাজ এই কর্মকর্তাকে অপসারণ করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল)দুপুরে নীলফামারী জেনারেল হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসুচিতে এই ঘোষণা দেয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিকের সভাপতিত্বে মানববন্ধন পরিচালনা করেন সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর। বক্তব্য দেন বৈষম্য বিরোধীছাত্র আন্দোলন জেলা শাখার যুগ্ম আহবায়ক সাইয়েদ গোলাম আজম, রইসুল ইসলাম অম্লান ও সাইয়েদুজ্জামান, যুগ্ম সদস্য সচিব রেজাউল ইসলাম ও ছাত্র প্রতিনিধি ইসমাইল হোসেন এবং জাতীয় নাগরিক পার্টির আখতারুজ্জামান।

মানববন্ধনে অভিযোগ করা হয় হাসপাতালে চিকিৎসা সেবার মান অত্যন্ত খারাপ, অস্বাস্থ্যকর পরিবেশ ও পর্যাপ্ত ঔষুধ পাচ্ছেন না রোগীরা। বিশেষ করে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মী নিয়োগের ক্ষেত্রে আওয়ামীলীগকে পুর্নবাসন করা হচ্ছে। আওয়ামীলীগের ঠিকাদাররাই কর্মী নিয়োগ দিচ্ছেন এই তত্বাবধায়কের সহায়তায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার সদস্য সচিব আলিফ সিদ্দিকী প্রান্তর অভিযোগ করে বলেন, হাসপাতালের এই তত্বাবধায়কের কারণে সেবার মান বাড়ছে না। রংপুরে থাকাকালীন তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এরকম একজন কর্মকর্তা কিভাবে এই হাসপাতালে এখনো বহাল থাকে?

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার আহবায়ক সৈয়দ মেহেদী হাসান আশিক বলেন, আমরা ৭২ ঘন্টার সময় দিচ্ছি। তাকে এখান থেকে সরে যেতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসুচি ঘোষণা করা হবে।

জানতে চাইলে জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ বলেন, অভিযোগ থাকতে পারে। সেগুলো অনুসন্ধান হোক তাহলে প্রকৃত বিষয়টি জানা যাবে। আমিও চাই উর্দ্ধতন কর্তৃপক্ষ অভিযোগের সত্যতা যাচাই করুক।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা