সংগৃহীত
পরিবেশ

ধুমধামে পেঙ্গুইন মিকির জন্মবার্ষিকী উদযাপন

আমার বাঙলা ডেস্ক

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ চিড়িয়াখানায় বসবাস করে মিকি নামের ম্যাকারনি পেঙ্গুইন। গত ১৭ নভেম্বর মহা ধুমধামে এই প্রাণীটির ৪০তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এদিন চিরিয়াখানা কর্তৃপক্ষ তাকে নিয়ে কেকও কেটেছে।

উত্তর আমেরিকায় জীবিত পেঙ্গুইনের মধ্যে মিকির বয়স সবচেয়ে বেশি। সাধারণত পেঙ্গুইন বেঁচে থাকে ১০ থেকে ১৫ বছর। ফলে মিকি সবার মাঝে জনপ্রিয় হয়ে আছে। সে একটি বিশেষ পেঙ্গুইন এমন ধারণাই সবার মাঝে জন্মেছে।

অ্যাসোসিয়েশন অব জু’স অ্যান্ড অ্যাকুরিয়ামস জানায়, মানুষ ভালোভাবে যত্নআত্তি করলে একটি পেঙ্গুইন সর্বোচ্চ ২৬ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।

১৯৮৪ সালে মিকির জন্ম হয়। ২০০৩ সালে সি ওয়ার্ল্ড সান দিয়েগো থেকে মিকিকে পিটসবার্গ চিড়িয়াখানায় আনা হয়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ বলছে, চিড়িয়াখানার কর্মীরা মিকিকে যে কী পরিমাণ যত্নআত্তির মধ্যে রেখেছেন, তার দীর্ঘ জীবন সেটির ‘সাক্ষ্য’ দিচ্ছে।

চিড়িয়াখানা কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্ট করে লিখেছে, ‘আমাদের সবার প্রিয় ম্যাকারনি পেঙ্গুইন ৪০ বছর পূর্ণ করেছে। সে হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে বয়সী পেঙ্গুইন। চার দশক পর...!’

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরো বলছে, পিটসবার্গে মিকির জন্মদিন উদযাপন করা হয়েছে। জন্মদিনের সকালে সে সাঁতার কেটেছে। তারপর মাছ, চিংড়ি আর শামুকের সমন্বয়ে বরফ দিয়ে বানানো কেক খেয়ে সে নিজের জন্মদিন উদযাপন করেছে।

চিড়িয়াখানার কর্মকর্তা শানা গে বলেন, ‘আমাদের এই এলাকায় মিকি হচ্ছে একটি রত্ন ও মিষ্টি পেঙ্গুইন। এখানকার সবাই তার যত্ন নেয় এবং সবাই তাকে ভালোবাসে। নতুন দর্শনার্থী দেখলে সে এত সুন্দর করে শব্দ করে, যে শব্দ সবার কাছে পরিচিত হয়ে গেছে।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা