বিনোদন

অধৈর্য হওয়ার কারণ দেখি না: হাবিব

বিনোদন প্রতিবেদক

‘পাগল হাওয়া’ গানটি কবে আসবে? এ একটি প্রশ্ন বারবার শুনতে হচ্ছে হাবিব ওয়াহিদকে। নন্দিত এ শিল্পী ও সংগীতায়োজকের গান নতুন আয়োজন নিয়ে শ্রোতাদের কৌতূহল সবসময় চোখে পড়ার মতো। তবে এবার কৌতূহলটা একটু বেশি মনে হয়েছে। কারণ খুঁজতে গিয়ে জানা গেল, ঠিক বারো দিন আগে ‘পাগল হাওয়া’ গানের একটি টিজার প্রকাশ করা হয়েছিল।

ক্যাপশনে উল্লেখ করা হয়েছিল গানটি শিগগিরই আসছে। সে কারণে অনেকে ভেবেছিলেন ১৪ ফেব্রুয়ারি বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে গানটি প্রকাশ করা হবে। কিন্তু ভক্তদের সবাই অবাক, ‘পাগল হাওয়া’র পরিবর্তে ‘তোমার মন জানে’ শিরোনামে নতুন একটি মেলো-রোমান্টিক গান প্রকাশ করায়। ‘তোমার মন জানে’ ভালো লাগলেও একটি প্রশ্নের জন্ম দিয়েছে অনেকের মনে।

‘পাগল হাওয়া’ শিরোনাম বদলে দিয়েই কি ‘তোমার মন জানে’ গানের নামকরণ? এ প্রশ্নই ছিল অনুরাগীদের মনে। কিন্তু, যখন তারা আবিষ্কার করলেন, ‘তোমার মন জানে’ আলাদা একটি গান, তখন থেকেই হাবিবকে প্রশ্ন করা শুরু করেছেন ‘পাগল হাওয়া’ কবে প্রকাশ পাবে।

এ গান নিয়ে বাড়তি কৌতূহলের আরেকটি কারণ এতে মডেল হিসেবে অংশ নিয়েছেন আফসানা চৌধুরী শিফা; বাস্তব জীবনে যিনি হাবিব ওয়াহিদের জীবন সঙ্গীনি। যদিও এ বিষয়ে হাবিবের পক্ষ থেকে কোনো ঘোষণা আসেনি, তারপরও খবর রটে গেছে চারদিকে; যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছেন এ শিল্পী।

হাবিব ওয়াহিদ বলেন, ‘আমি জানি না, টিজার দেখে সবাই কীভাবে বুঝে গেলো ‘পাগল হাওয়া’ গানে শিফা মডেল হয়েছে। টিজারে তো কারও মুখ স্পষ্ট নয়; আমিও এ বিষয়ে কাউকে কিছু বলিনি। তারপরও দেখছি, বিষয়টা অনেকের জানা। শুধু তাই নয়, বারবার এ প্রশ্নও শুনতে হচ্ছে, ভাবি (শিফা) আর আপনার নতুন গানটি কবে আসবে? সবার কথা থেকে যা বুঝেছি, তারা ধরেই নিয়েছিলেন গানটি ভালোবাসা দিবসে প্রকাশ পাবে। কিন্তু দেখুন, আমি কোথাও এ গান প্রকাশের দিন-তারিখ উল্লেখ করিনি। শুধু জানিয়েছি, গানটি আসছে। এ নিয়ে এতটা অধৈর্য হওয়ারও কারণ দেখি না। আমার কথা হলো, যে সৃষ্টি আমি তুলে ধরছি, তা শ্রোতার প্রত্যাশা পূরণ করবে কিনা সেটাই দেখার বিষয়।’

হাবিব আরো বলেন, ‘শিফা সৌখিন মডেল। যে কারো গানে মডেল হিসেবে অংশ নিতেই পারে। তাই আমার চাওয়া, অন্য কারও গানে তাকে যেভাবে মডেল হিসেবে দেখা হবে, আমার গানের বেলায়ও সেভাবেই তার পারফরম্যান্স বিচার করা হোক। দিন শেষে আমরা উভয়েই যেন যার যার কাজের মধ্য দিয়ে পরিচিতি তুলে ধরতে পারি। কারণ, আর যা কিছুই হোক সম্পর্ক দিয়ে কাজের মান বিচার চলে না।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা