সংগৃহিত
বিনোদন

বুবলী খুবই ভদ্র, বেয়াদব নয়

বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা শবনম বুবলী প্রথমবারের মতো নির্মাতা চয়নিকা চৌধুরীর ‘প্রহেলিকা’ সিনেমায় কাজ করেছিলেন। এরপর থেকেই দুজনের মধ্যেকার সম্পর্ক চোখে পড়ার মতো।

সিনেমা মুক্তির পরপরই বুবলীকে উদ্দেশ্য করে খোলা চিঠি লিখেছিলেন চয়নিকা। এর জবাবে নির্মাতার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছিলেন নায়িকা।

সময়ের সাথে সাথে তাদের সেই সম্পর্ক আরও মজবুত হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন স্থানে দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। পর্দায় বুবলীকে নিয়ে আরও কিছু কাজের পরিকল্পনাও সাজিয়েছেন এই চয়নিকা।

এরই রেশ ধরে সম্প্রতি চিত্রনায়ক সায়মন সাদিকের একটি ভিডিওতে এক ফ্রেমে ধরা দিলেন বুবলী-চয়নিকা। যেখানে নায়িকাকে নিয়ে বেশ প্রশংসায় মেতে উঠতে দেখা গেল নির্মাতাকে।

বুবলী প্রসঙ্গে চয়নিকা বলেন, ‘বুবলী খুবই ভদ্র, বিনয়ী একজন মানুষ। অনেক বেশি সময় সচেতন। ভোর ৫টায় আসতে বললে ৪টায় চলে আসে। স্ক্রিপ্ট পড়ে আসে। বুবলীকে নিয়ে কাজ করতে খুবই আরাম পাওয়া যায়।’

তিনি আরও বলেন, ‘বুবলী বেয়াদব নয়। যেটা আমার সবথেকে খারাপ লাগে। জোরে কথা বলে না। আমি ওর অসম্ভব একজন ফ্যান। একজন ডিরেক্টরের আরামের জায়গা ভালো একজন আর্টিস্ট পাওয়া। বুবলী তেমনই একজন। কস্টিউম নিয়ে ভাবতে হয় না। খুবই সিনসিয়ার একজন শিল্পী।’

‘প্রহেলিকা’ নিয়ে চয়নিকা বলেন, ‘প্রহেলিকা’তে অভিনয় করে বুবলী বুঝিয়ে দিয়েছে ওর অভিনয়ের জাদু। ‘প্রহেলিকা’ বুবলীর জীবনের টার্নিং পয়েন্ট আমি বলবো। শুধু আমি নয় সুবর্ণা আপা থেকে শুরু করে সবাই বুবলীর প্রশংসা করেছে। আমি আরও অনেক কাজ করতে চাই বুবলীকে নিয়ে।

এদিকে শোবিজপাড়ার গুঞ্জন, বুবলীর সঙ্গে চয়নিকার ভালো সম্পর্কের বিষয়টি ভালোভাবে নেননি চিত্রনায়িকা পরীমণি। কারণ পরীর সঙ্গে বেশ সখ্যতা রয়েছে এই নির্মাতার।

অন্যদিকে দুই নায়িকার মধ্যেকার সম্পর্ক মোটেও ভালো নয়। যে কারণেই চয়নিকার উপর ক্ষেপেছেন পরীমণি। এসবের মাঝেই বুবলীকে নিয়ে চয়নিকার কণ্ঠে শোনা গেল প্রশংসা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা