সংগৃহিত
বিনোদন

অনুপমের সঙ্গে ডেটিং চান মধুমিতা

বিনোদন ডেস্ক: সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মধুমিতা সরকার ইচ্ছা প্রকাশ করে বলেছেন, দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান।

২০১১ সালে স্টার জলসায় পর্দায় এসেছিল এক জনপ্রিয় মেগা, বোঝে না সে বোঝে না। যশ দাশগুপ্ত এবং মধুমিতা সরকারের এই সিরিয়ালটি দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। সুপারহিট ছিল পাখি অরণ্য জুটি। সেই ধারাবাহিক শেষ হয়েছে আজ প্রায় এক দশক হতে চলল তবু এখনো যশ-মিতা জুটিকে মিস করেন দর্শকরা। বর্তমানে দুজনেই ছোট পর্দায় গণ্ডি টপকে সিনেমা এবং সিরিজে মনোনিবেশ করেছেন। সেই জুটিকে আবারও পর্দায় দেখা যাবে কি না জানালেন মধুমিতা।

অভিনেত্রী জানান, অফার আসছে। স্ক্রিপ্ট আসছে। আমরা দেখছি, যদি ভালো লাগে, দুজনেরই স্ক্রিপ্ট পছন্দ হয় তাহলে অভিনয় করব।

পরিচালক, অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে অনেক অল্প বয়সেই বিয়ে হয়েছিল মধুমিতার। কিন্তু তাদের সেই দাম্পত্য জীবন বেশিদিন টেকেনি। এখন তারা নিজেদের মতো ভালো আছেন, কাজ করছেন। কিন্তু ভবিষ্যতে কি প্রাক্তনের সঙ্গে কাজ করবেন তিনি? উত্তরে মধুমিতা জানান, ওকে ফোন করুন। ওই বলতে পারবে এটা। কারণ ও পরিচালক, ও গল্প ভাববে চরিত্রে ভাববে, সেখানে আমাকে মানাবে কি না আগে ভাবুক। তারপর আমার কাছে গল্প এলে আমি পড়ব, ভাবব তারপর দেখি।

এদিন একটি বিশেষ প্রশ্ন উত্তর পর্বে মধুমিতা জানান, তিনি দেব থেকে শুরু করে অনুপম রায়, বিক্রম চট্টোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায়, সৌরভ চক্রবর্তী অর্থাৎ তার প্রাক্তন এমনকি শাহরুখ খানের সঙ্গেও ডেটে যেতে চান। তবে সেটা কেবলই ঘোরা এবং একে অন্যকে চেনা জানার জন্য।

একই সঙ্গে মধুমিতা আরও জানান, তিনি বর্তমানে সিঙ্গল। এবং মিঙ্গল হওয়ার জন্য প্রস্তুত। তিনি এই সাক্ষাৎকারে খোলাখুলি জানান যদি কারও তাকে ভালো লাগে তারা যেন এসে জানান। তিনি প্রেম করতে চান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা