বিনোদন
বাংলাদেশ টেলিভিশন

বিটিভির তালিকাভুক্তিতে আধুনিক  গানে প্রথম মাজেদুর মানিক 

বিনোদন প্রতিবেদক : এই সময়ের তরুণ প্রতিভাবান কণ্ঠশিল্পী মাজেদুর মানিক। স্বীয় প্রতিভা বলে শিল্পী হিসেবে ক্যারিয়ারের শুরু থেকেই একের সাফ্যলের স্বাক্ষর রাখছেন তিনি। সেই ধারাবাহিকতায় নতুন বছরের শুরুতেই আরেকটি সাফল্যের পালক যুক্ত হোল তার ক্যারিয়ারের ঝুলিতে। চলতি বছরের রাষ্ট্রীয় মালিকানাধীন টিভি চ্যানেল বাংলাদেশ টেলিভিশনে গানের শিল্পীদের আধুনিক গানের তালিকাভুক্তির তালিকায় প্রথম নামটি ছিল কন্ঠশিল্পী মাজেদুর মানিকের। মূলত অডিশনের মাধ্যমেই মাজেদুর মানিক বিচারকদের মন জয় করে বিটিভিতে শিল্পী হিসেবে নিজের জায়গা করে নেন। গত ৭ জানুয়ারি অডিশনেরই ফলাফল প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, এ বছর বর্তমান প্রজম্মের অনেক শিল্পীই তালিকাভুক্ত হয়েছেন। সংশ্লিষ্ট সুত্রে জানা যায় এবার আধুনিক গানে ৪৬৭ জন তালিকাভুক্ত হয়েছে। এদের মধ্যে মাজেদুর মানিক ছাড়া ও রয়েছেন-সংগীতশিল্পী মৌমিতা বড়ুয়া, শারমিন কেয়া, নোলক, ম্যাক আপেল, অন্তরা দাস ও সৌসুমী মৌসহ আরো অনেকে। মাজেদুর মানিক এর আগেও সেরাকণ্ঠ ও পাওয়ার ভয়েজ রিয়েলিটি শোতে সেরা দশে থেকে নিজের জনপ্রিয়তা অর্জন করেছেন। এছাড়া মানিকের বেশ কয়েকটি মৌলিক গান বিভিন্ন স্বনামধন্য অডিও কোম্পানিতে প্রকাশ পেয়েছে। আরো অনেক গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। বিটিভির তালিকাভুক্তি প্রসঙ্গে মাজেদুর মানিক বলেন, ছোটবেলা থেকেই বিটিভিতে তালিকাভুক্ত হওয়া নিয়ে ভাবতাম। আমারও ইচ্ছা ছিল তালিকাভুক্ত হওয়ার। আধুনিক গানে তালিকাভুক্ত হতে পেরে খুব ভালো লাগছে। সবার ভালোবাসা ও দোয়া নিয়ে এগিয়ে যেতে চাই। দেশের সংস্কৃতিতে অবদান রাখতে চাই। স্বীয় প্রতিভায় দীপ্তমাণ মাজেদুর মানিক এগিয়ে যাবেন তার কাঙ্খিত গন্তব্যে। সেই প্রত্যাশা সংশ্লিষ্টদের। শুভকামনা মানিকের জন্য।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা