সংগৃহীত
বিনোদন

হামাসকে সমর্থন, অভিনেত্রী গ্রেফতার

বিনোদন ডেস্ক: মধ্যপ্রাচ্যের ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসকে সমর্থন করায় অভিনেত্রী মাইসা আবদ আল-হাদিকে ইসরায়েলি পুলিশ গ্রেফতার করেছে।

সোমবার (২৩ অক্টোবর) ইসরায়েলের উত্তর নাজারেথ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ খবর প্রকাশ করেছে দ্য টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি পুলিশ এ অভিনেত্রীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে জানায়, ‘এই অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার উত্তর নাজারেথ শহরের বাসিন্দা।

সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসীদের (হামাস) প্রশংসা এবং ঘৃণ্য বক্তব্য প্রচার করার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাসবাদের প্রতি সমর্থন ও উসকানিদাতের বিরুদ্ধে পুলিশের এই লড়াই সব সময় অব্যাহত থাকবে।’

মাইসা তার সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন। তার একটিতে দেখা যায়, হামাসের হাতে জিম্মি হওয়া একজন ইসরায়েলি প্রবীণ নারীকে। এ ছবিতে হাসির ইমোজি দিয়েছেন মাইসা।

অপর ছবিতে দেখা যায়, ইসরায়েলের নিরাপত্তা সীমানা ভেঙে প্রবেশ করছে হামাস। এ ছবির ক্যাপশনে লিখেছেন, ‘চলো যাই, বার্লিন স্টাইলে।’

ইসরায়েলের নাজারেথ শহরের একটি মুসলিম পরিবারে অভিনেত্রী মাইসার জন্ম। ২০১৪ সালে ৩৭ বছর বয়সী এই অভিনেত্রীর বড় পর্দায় অভিষেক হয়। তিনি এরই মধ্যে বেশ যশ-খ্যাতি কুড়িয়েছেন।

মাইসা আবদ আল-হাদি’র অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘আইস অব থিফ’, ‘৩০০০ নাইটস’, ‘দ্য অ্যাঞ্জেল’ প্রভৃতি।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা