বিনোদন

‘তাণ্ডব’ নিয়ে শাকিবের সতর্ক সংকেত, ভিন্নভাবে হাজির জয়া

বিনোদন প্রতিবেদক

আসছে ঈদে মুক্তি পেতে যাচ্ছে রায়হার রাফী পরিচালিত ও শাকিব খান অভিনীত সিনেমা ‘তাণ্ডব’। এই সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তাদের। এরই মধ্যে এলো সিনেমাটির ফোরকাস্ট। রবিবার (১৮েমে) দুপুরে প্রকাশ পেয়েছে ‘তাণ্ডব’–এর ফোরকাস্ট।

১ মিনিট ৪১ সেকেন্ডের টিজারে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম। দেখা গেছে জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান।

টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্কটি পড়ে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক।

রায়হান রাফী বলেন, ‘এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে ‘তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ‘তাণ্ডব’–এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।’

গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসছে কোরবানি ঈদেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। রাফীর কথায়, ‘এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি যে দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।’

‘তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লি. এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) শাহরিয়ার শাকিল বলেন, ‘মাত্র তো সিনেমাটির কিছু দৃশ্য দেখলেন দর্শক। এতে করে দর্শকদের সিনেমাটি নিয়ে একরকম আগ্রহ তৈরি হবে। স্বাভাবিকভাবেই প্রচারের জন্য আরও অনেক কিছুই আসবে। সেগুলো দর্শকদের ভালো লাগবে আশা করি। তবে আমাদের টার্গেট সিনেমাটি দেখে যেন দর্শকরা তৃপ্ত হন। তাহলেই আমাদের স্বার্থকতা।’

সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশ পাবে ‘তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

৩ দিনের রিমান্ডে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন

চিকিৎসা শেষে মিরপুর মডেল থানার হত্যা মামলায় ফের তিন দিনের রিমান্ডে পাঠানো হয়ে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

ফ্যামিলি কার্ড প্রকল্পে ত্রুটি দ্রুত সংশোধন করা হবে: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ড প্রকল্পে যেসব ত্রুটি-বিচ্যুতি রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা