সংগৃহিত
শিক্ষা

গোপালগঞ্জে ২৯টি স্কুলে ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: জেলার কোটালীপাড়া উপজেলার ২৯টি বিদ্যালয়ে অবকাঠামো উন্নয়ন উপ-প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহযোগিতায় ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ^াস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বেঞ্চ বিতরণ করেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার, উপজেলা প্রকৌশলী মো. শফিউল আজম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেবদুলাল বসু পল্টু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমনি বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সিদ্দিক নুর আলম, ইউপি চেয়ারম্যান তুষার মধু উপস্থিত ছিলেন।

উপজেলা চেয়ারম্যান বলেন, উপজেলার শিক্ষার মানউন্নয়নের জন্য ২৯টি বিদ্যালয়ে ৪২৬ জোড়া বেঞ্চ বিতরণ করা হয়েছে। আগামীতে এ উপজেলার শিক্ষার মানউন্নয়নে আরো নতুন নতুন প্রকল্প গ্রহণ করা হবে।

এদিকে উপজেলার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া আমার বাড়ি আমার খামার সমবায় সমিতি লিমিটেডের উপকারভোগীদের মধ্যে পাঁচটি করে নারিকেলের চারা, সবজি বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব চারা, বীজ ও কৃষি উপকরণ বিতরণ করেন। এ সময় কৃষি অফিসার দোলন চন্দ্র রায়সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা