অপরাধ

পল্লবীতে তুচ্ছ ঘটনায় বাসায় ঢুকে হামলা, ভাই-বোন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে তুচ্ছ ঘটনায় মোহাম্মদ জসিম উদ্দিন (৪৪) নামে এক ব্যবসায়ীর বাসায় ঢুকে হামলার ঘটনা ঘটেছে। এতে ওই ব্যবসায়ীসহ তার বোন মোছা. শাহিনুর বেগম (২৮) গুলিবিদ্ধ হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৬টার দিকে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালে তাদের নিয়ে আসা মো. আমির হোসেন জানান, আহত জসিম একটি টিভি শোরুমের ব্যবসায়ী। রাতে নামাজ পড়ে বাসায় ফেরার সময় এলাকার শহিদুল নামে একজনের সঙ্গে শরীরে ধাক্কা লাগে। এতে সে ক্ষিপ্ত হয়ে উঠে। কথা কাটাকাটির একপর্যায়ে জসিম বাসায় চলে যান।

পরে শহিদুল সঙ্ঘবদ্ধ হয়ে বাসায় গিয়ে জসিমকে লক্ষ্য করে গুলি করেন। এতে ডান ও বাম পায়ে গুলি লাগে। তাকে বাঁচাতে গিয়ে বোন শাহিনুরের ডান পায়ের হাঁটুর নিচে একটি গুলি লাগে। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে, পরে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। সংশ্লিষ্ট থানাকে অবগত করেছেন বলেও জানান তিনি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা