অপরাধ

১২০০ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি

রাজধানীর উত্তরা থেকে ১২০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মো. সোহেল হাওলাদার ওরফে সোহাগ সরদার (৩৫)।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৪:৩০টায় উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায় যে, উত্তরা পশ্চিম থানাধীন ১৩ নং সেক্টরের গাউসুল আজম অ্যাভিনিউয়ের একটি বাসার সামনে মাদক বিক্রয় হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে থানার টহল টিম।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর সময় সোহাগকে গ্রেফতার করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার পরিহিত প্যান্টের পকেট হতে ১২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় তিন লাখ ৬০ হাজার টাকা।

এ সময় ইয়াবা বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় উত্তরা-পশ্চিম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্র আরো জানায়, গ্রেফতারকৃত সোহেল হাওলাদার ওরফে সোহাগ সরদার একজন পেশাদার মাদক কারবারি। উদ্ধারকৃত ইয়াবা সে বিক্রয়ের জন্য নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা