সংগৃহীত
অপরাধ

বিয়ের দুই মাসের মাথায় বাসায় ঝুলছিল দম্পতির লাশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর রামপুরার একটি বাসা থেকে নববিবাহিত এক দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা মাস দুয়েক আগে বিয়ে করে একসঙ্গে বসবাস করে আসছিলেন।

শনিবার (৯ নভেম্বর) দুপুর একটার দিকে রামপুরার চৌধুরীপাড়া শিশু পার্কের পাশে একটি বাসার তৃতীয় তলা থেকে লাশ দুটি উদ্ধারের তথ্য দিয়েছেন রামপুরা থানার এসআই আব্দুল বাসেত।

মারা যাওয়া স্বামীর নাম জুবায়ের হুসাইন বিপুল (২৭) ও স্ত্রী মনীষা আক্তার (১৮)।

জুবায়ের পাবনা সদরের বলরামপুর গ্রামের আজিম উদ্দিনের ছেলে। তার স্ত্রী মনিসা আক্তার গাজীপুরের কাপাসিয়া থানার নলগাঁও গ্রামের হোসেন বেপারীর মেয়ে।

এসআই বাসেত বলেন, বিপুলের মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানের সঙ্গে আর তার স্ত্রী মনীষার মরদেহ জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।

ওই ভবনের অন্যান্য ভাড়াটিয়ার মাধ্যমে ৯৯৯-এ কল পেয়ে পুলিশ সেখানে যায়। তারপর দুপুর ১টার দিকে বাসার দরজা ভেঙে প্রবেশ করে দুইজনের ঝুলন্ত লাশ দেখতে পায়।

পারিবারিক কলহ থেকে প্রাথমিকভাবে ‘আত্মহত্যার’ ধারণা করা হলেও ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে, বলেন এসআই বাসেত।

নিহতদের লাশ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যায় ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

স্বজন ও প্রতিবেশীদের তথ্যের বরাতে ওই পুলিশ কর্মকর্তা বলেন, পেশায় মোটর মেকানিক্স জুবায়েরের সঙ্গে মনীষার প্রেমের সম্পর্ক ছিল। মাস দুয়েক আগে তাদের বিয়ে হয়, তারপর থেকে ওই ভাড়া বাসায় তারা বসবাস করতেন।

আমারবাঙলা/এমআরআই

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা