সংগৃহীত
অপরাধ

অতিরিক্ত সচিব ছেলেসহ গ্রেপ্তার, যৌথঅভিযানে বাসায় মিললো কোটি টাকা, ১১ আইফোন

নিজস্ব প্রতিবেদক

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আমজাদ হোসেনের রাজধানীর উত্তরার বাসায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে কোটি টাকা ও ১১টি আইফোন উদ্ধার করা হয়েছে। পরে আমজাদ ও তার ছেলেকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ।

রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে উত্তরা-১১ নম্বর সেক্টরের ৩৩ নম্বর বাড়িতে যৌথবাহিনী এ অভিযান চালায়।

সোমবার (৪ নভেম্বর) সকালে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রফিকুল ইসলাম আমজাদ ও তার ছেলেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমজাদ হোসেন ও তার ছেলে থানায় আছেন। রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১০টায় শুরু হয় যৌথঅভিযান। অভিযান প্রায় চার ঘণ্টা চলে।

অভিযানে বাসাটি থেকে নগদ এক কোটি সাড়ে নয় লাখ টাকা, বেশকিছু বৈদেশিক মুদ্রা, ১১টি আইফোন এবং ব্র্যান্ডের মূল্যবান ঘড়ি জব্দ করা হয়।

২০২০ সালে পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত থেকে অবসরে যান আমজাদ হোসেন খান। তার গ্রামের বাড়ি গাজীপুর সদরে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আলজেরিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ২৭

আলজেরিয়ায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটন...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে নতুন ভিডিওবার্তা দিলেন ভারতের প্রধানমন্ত্রী ন...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার

যশোরের চৌগাছায় দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন রাব্ব...

হলিউড সিনেমায় বাবা বিজয়-জেসন স্টেথামকে চান ছেলে সঞ্জয়

ভারতীয় তামিল সিনেমার শীর্ষ তারকা থালাপতি বিজয়কে নিয়ে এক অভাবনীয় স্বপ্নের...

দাবানলে সস্ত্রীক নিরাপদ স্থানে জর্জ ক্লুনি

ফ্রান্সের ইতিহাসের অন্যতম ভয়াবহ দাবানলের কারণে দক্ষিণ-পূর্বাঞ্চলের ব্রিগনোলস...

মস্কোতে বোমা বিস্ফোরণ, নিহত ৩

রাশিয়ার রাজধানী মস্কোর একটি রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে অন্তত তিনজন নিহত হয়েছ...

আজ ঢাকার কর্মসূচি সমূহ

রোববার (২ আগস্ট) ঢাকায় গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির মধ্যে রয়েছে—...

লাইফস্টাইল
বিনোদন
খেলা