ছবি: মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

শ্রীমঙ্গলে সাংবাদিকদের সম্মানে শিবিরের ইফতার

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাংবাদিকদের সম্মানে ছাত্র শিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১মার্চ) শহরের একটি চায়নিজ রেস্টুরেন্টে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাংবাদিক ও অন্যান্য বন্ধুপ্রতিম সংগঠনের দায়িত্বশীলদের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি মোঃ সাদিকুল ইসলামের সভাপতিত্বে ও শিবির নেতা সফিজ উদ্দিনের সঞ্চালনা উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সম্মানিত আমির মাওলানা ইসমাইল হোসেন, জেলা ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আব্দুল মুহিত মুর্শেদ। ইফতার মাহফিলে প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইসলামী সংগঠনের দায়িত্বশীলগন উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা