প্রতিনিধি
সারাদেশ

তারুণ্যের উৎসবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে তারুণ্যের উৎসব উদযাপনের অংশ হিসেবে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা অনূর্ধ্ব-১৭) এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজবাড়ী জেলা স্টেডিয়ামে এই নক আউট পর্বের খেলার উদ্বোধন হয়।

জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধন করেন, প্রধান অতিথি রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তারিফ উল হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) নাদিয়া জুই, ডিডিএলজি মল্লিকা দে, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারিয়া হক, জেলা ক্রীড়া কর্মকর্তা আমানুল্লাহ আহমেদ, এবং জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মঞ্জুরুল আলম দুলাল।

জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাজবাড়ী জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভার বালক ও বালিকা দল অংশগ্রহণ করছে। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি।

উদ্বোধনী দিনে পাংশা উপজেলা এবং রাজবাড়ী পৌরসভা বালক ও বালিকা দলসহ চারটি দল অংশ নেয়। খেলায় রাজবাড়ী পৌরসভা বালিকা দল পাংশা বালিকা দলকে পরাজিত করে। ঘন্টাব্যাপী ম্যাচটি ছিল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

আমারবাঙলা/ এনআই

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

জামায়াতের ইন্ধনে আ’লীগ মিছিল করার সাহস পাচ্ছে: রাশেদ খান

আওয়ামী লীগ ইস্যুতে জামায়াতের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রীর রা...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা