প্রতিনিধি
সারাদেশ

হামলার প্রতিবাদে  সরিষা ইউনিয়নে সমাবেশ ও মিছিল

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশা উপজেলার যুবদলের আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সরিষা ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে সরিষা ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন, যুবদল নেতা শামসুল আলম শিমু। এতে সরিষা ইউনিয়ন বিএনপি নেতা মো. হারুন অর রশিদ (কালাম মন্ডল), মো. রাফিজুল আলম ডালু এবং বারবার কারানির্যাতিত ছাত্রদল নেতা সজীব রাজা বক্তব্য রাখেন।

এছাড়া সমাবেশে পাংশা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সেলিম সর্দার, সরিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. আকিদুল ইসলাম, সরিষা ইউনিয়ন যুবদলের সভাপতি মো. আকুল হোসেন এবং ছাত্রদলের নেতা আমিরুল ইসলাম বক্তব্য দেন।

সমাবেশটি পরিচালনা করেন, সরিষা ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সভাপতি রফিকুল ইসলাম। বক্তারা আরিফুল ইসলাম আরিফের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

আমারবাঙলা/এনআই

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টমাহক ক্ষেপণাস্ত্র পরীক্ষায় জাপানকে কড়া হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

জাপানের সামরিক সক্ষমতা বৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ ক...

ডলারের দুর্বলতায় বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উত্থান

ডলারের দরপতন ও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমার প্রভাবে বিশ্ববাজারে...

ভারতীয় জাহাজে হামলা, ১৩ নাবিক উদ্ধার

ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, ইয়েমেনের জলসীমার কাছাকাছ...

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার

নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিন...

‘শিক্ষাঙ্গনে ছাত্রদলের সন্ত্রাসনির্ভর রাজনীতি চলতে পারে না’: মামুনুল হক

চব্বিশের গণ–অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শিক্ষাঙ্গনে সন্ত্রাসনির্ভর ছাত...

জোবাইরের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে সাংবাদিকদের মানববন্ধন

উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালনকালে স্টার নিউ...

সুন্দরবন রক্ষায় পিরোজপুরে পরামর্শ সভা

প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব থেকে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায়...

গ্যাস সরবরাহ স্বাভাবিকের আশ্বাস মন্ত্রীর

আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দেশের গ্যাস সরবরাহ স্বাভাবিক হয়ে আসবে বলে জানি...

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ১১ দলের স্মারকলিপি

গ্যাস সংকট, দীর্ঘস্থায়ী লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, ভুতুড়ে বিল আদায় এবং...

২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ৮১৮, মৃত্যু ৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা