প্রতিনিধি
সারাদেশ

ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে টাকা ছিনতাই

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারে এক ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে পাঁচলক্ষ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী থানায় মামলা করলে নানা রকম হুমকি দিচ্ছে আসামীরা। গত ২২ ডিসেম্বর বহরপুর বাজারে হেলালের পাটের ঘরের সামনে রাত ১০.১৫ মিনিটের দিকে ব্যবসায়ী হারুন অর রশিদকে ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে সাথে থাকা পাঁচ লক্ষ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। হারুন অর রশিদ বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে।

এঘটনায় ২৪ ডিসেম্বর হারুন অর রশিদ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় চারজনের নাম উল্লেখ করে ও আরো ৪ থেকে ৫জন অজ্ঞাত আসামীর নামে মামলা করে। মামলার আসামীরা হল রুবেল মাহমুদ সুমন, মঞ্জু বিশ্বাস, রেজাউল মন্ডল ও শামীম বিশ্বাস চার আসামীর বাড়ি বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামে।

মামলার এজাহার থেকে জানা যায়, বাদী হারুন অর রশিদ আকিজ সিমেন্ট কোম্পানী ও আকিজ প্লাস্টিক লিমিটেডের রাজবাড়ী জেলার একমাত্র পরিবেশক ও বহরপুর বাজারে নির্মাণ সামগ্রি ব্যবসায়ী। কিছুদিন আগে হারুন অর রশিদ বহরপুর বাজারে স্ত্রীর নামে থাকা জমি এক কোটি ২০ লক্ষ টাকা বিক্রি করে। এই জমি বিক্রির খবর জানতে পেরে উক্ত চার আসামী গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে হারুন অর রশিদের কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। হারুন অর রশিদ চাঁদা দিতে অস্বীকার করলে তাকে নানা রকম হুমকি ও ভয়ভীতি দেখিয়ে চলে যায়। এরপর ২২ ডিসেম্বর বহরপুর বাজারে দোকান বন্ধ করে কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের দেয়া টাকা নিয়ে বাড়ী ফিরছিলেন হারুন। বাজারের হেলালের পাটের ঘরে সামনে আসলে উক্ত চার আসামী ও তাদের সাথে থাকা আরো চার পাঁচ জন ধারালো অস্ত্র নিয়ে হারুন অর রশিদকে পথ রোধ করে। এরপর তাকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সাথে থাকা পাঁচ লক্ষ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা ছিনিয়ে নেয়। এঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। সুস্থ্য হয়ে দুইদিন পর চারজনকে আসামী করে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করলেও এখনো কোন আসামী ধরা পড়েনি।

ব্যবসায়ী হারুন অর রশিদ জানান, মামলার করার পর বিভিন্ন নম্বর থেকে আমাকে ও আমার পরিবারকে হুমকি দিচ্ছে আসামীরা। আমরা পুলিশকে বিস্তারিত জানিয়েছি। পুলিশ বলেছে আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে। এখন পরিবার নিয়ে ব্যবসা নিয়ে আতঙ্কে রয়েছি।

বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিন জানান, আসামীদের ধরতে আমরা চেষ্টা করছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা রয়েছে আসামী ধরতে। চার আসামীই পলাতক।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা